IPL-এর মাঝেই দুঃসংবাদ! ৩৬ বছর বয়সে প্রয়াত পাঞ্জাব কিংসের প্রাক্তন পেসার, খেলেছেন কোহলির সঙ্গেও

Published on:

Published on:

Amanpreet Singh Gill passed away at the age of just 36.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া! ভারতের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় তথা পাঞ্জাবের প্রাক্তন মিডিয়াম পেসার আমনপ্রীত সিং গিল (Amanpreet Singh Gill) গত বুধবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মাত্র ৩৬ বছর বয়সে চণ্ডীগড়ে প্রয়াত হয়েছেন তিনি। উল্লেখ্য যে, আমনপ্রীত সিং গিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সঙ্গেও খেলেছেন। তবে, আমনপ্রীতের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তিনি পাঞ্জাবের হয়ে ৬ টি প্রথম-শ্রেণির ম্যাচে ১১ টি উইকেট নিয়েছিলেন। এছাড়াও, এই খেলোয়াড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব দলেরও অংশ ছিলেন। পরে তিনি পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

না ফেরার দেশে পাড়ি দিলেন আমনপ্রীত সিং গিল (Amanpreet Singh Gill):

ইতিমধ্যেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে লিখেছে, ‘পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন ক্রিকেটার এবং সিনিয়র নির্বাচক কমিটির সদস্য আমনপ্রীত সিং গিলের দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। ওয়াহেগুরু যেন প্রয়াত আত্মার শান্তি এবং এই কঠিন সময়ে পরিবারকে শক্তি দান করেন।’

যুবরাজ সিং শ্রদ্ধা জানিয়েছেন: জানিয়ে রাখি যে, ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংও শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘অমনপ্রীত সিং গিলের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমাদের কেরিয়ারের শুরুর দিনগুলিতে আমরা একসঙ্গে ড্রেসিংরুমে ছিলাম; তিনি ছিলেন একজন শান্ত ও পরিশ্রমী ক্রিকেটার, যাঁর খেলার প্রতি গভীর অনুরাগ ছিল। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’

আরও পড়ুন: আনলিমিটেড কলিং সহ দৈনিক ৩ জিবি ডেটা! অত্যন্ত সস্তায় ৭০ দিনের দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

পাঞ্জাব কিংসও শোক প্রকাশ করেছে: এদিকে, পাঞ্জাব কিংসও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোক প্রকাশ করে জানিয়েছে, ‘আমরা আমনপ্রীত সিং গিলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, যিনি গর্বের সাথে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন এবং পাঞ্জাব কিংস পরিবারের একজন সদস্য ছিলেন। আমরা তাঁর পরিবার এবং সমগ্র ক্রিকেট জগতের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার দাপট! T20 র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত, প্রথম পাঁচে নেই পাকিস্তান

উল্লেখ্য যে, আমনপ্রীত সিং গিল ২০০৭ সালে ভারতের হয়ে ৫ টি ইউথ ODI এবং একটি ইউথ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তিনি টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার থিসারা পেরেরার উইকেটও নিয়েছিলেন। তবে, আমনপ্রীত সিং গিলনবিরাট কোহলির ২০০৮ বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাননি।