রাজ্য সরকারি কর্মীদের লটারি! জল্পনার মাঝেই ২ শতাংশ বাড়ল DA

Published on:

Published on:

dearness allowance(116)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সরকারি কর্মীদের (Government Employees) খুশি করে দুই শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। আর তারপর একের পর এক রাজ্যও নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। এবার সেই পথে হেঁটে অরুণাচল প্রদেশ সরকারও তার রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল। ২% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার।

অরুণাচল প্রদেশে ডিএ বৃদ্ধির ঘোষণা | Dearness Allowance

অরুণাচল প্রদেশ সরকার রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। এতদিন সে রাজ্যের সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পেতেন। এবারে তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে, যা ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বুধবার (৬ মে) তার কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ২ শতাংশ বৃদ্ধি করেছে অরুণাচল প্রদেশ সরকার।

মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে জারি করা এক সরকারি বিবৃতি অনুসারে, ডিএ এবং ডিআর বৃদ্ধি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ডিএ ও ডিআর বৃদ্ধির কারণে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কোষাগারের উপর আনুমানিক ১০০.৫৪ কোটি টাকার আর্থিক বোঝা পড়বে বলে জানা যাচ্ছে।

dearness alllowance

আরও পড়ুন: কমবে মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা! পূর্ব আফ্রিকার এই দেশে ফের শুরু ভারতের গ্যাস প্রকল্পের কাজ

অরুণাচল সরকারের ডিএ বৃদ্ধির ফলে এর ফলে রাজ্যে কর্মরত হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী সহ একাধিক স্তরের কর্মচারীরা উপকৃত হতে চলেছেন। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিজের সরকারি কর্মচারীদের জন্য দুই শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে। জানুয়ারি থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন তারা।

আরও পড়ুন: কারা মন্ত্রী হচ্ছেন বঙ্গ বিজেপির প্রথম মন্ত্রীসভায়? বাংলাহান্টের হাতে এল সম্ভাব্য তালিকা

আর কেন্দ্রীয় সরকার নিজের সরকারি কর্মচারীদের জন্য দুই শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর একের পর এক রাজ্য যখন সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারেই ডিএ পাচ্ছেন। রাজ্যে পালাবদলের পর এবার সরকারি কর্মীদের ভাগ্য খোলে কী না সেটাই দেখার।