বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমের ছুটি। এই সময় অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কিন্তু আপনার হাতে যদি সেই ভাবে ছুটি না থেকে থাকে। তাহলে একদিনে ট্রিপের জন্য ঘুরে (Travel) আসতে পারেন মুর্শিদাবাদ। এখানে গেলে আপনি পাবেন নবাবী মেজাজের ছোঁয়া। একদিনের ট্রিপে মুর্শিদাবাদে কোথায় কোথায় ঘুরবেন আজকের প্রতিবেদনে তা বলা হল।
ইতিহাস আর নবাবীয়ানার টানে ঘুরে আসুন মুর্শিদাবাদ (Travel)
মুর্শিদাবাদের কথা বললে বর্তমানে সবার আগে মাথায় আসে অরিজিৎ সিং এর কথা। কারণ তার জন্মভূমি এটি। পাশাপাশি গানের সম্রাটের এই জায়গা জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ ঘুরতে গেলে অনেকেই জিয়াগঞ্জে যাওয়ার পরিকল্পনা করেন (Travel)। আপনি মুর্শিদাবাদ বিকেলে পড়ে এখানে বেশ পুরোনো ইতিহাস খুঁজে পাবেন।

আরও পড়ুন: মে মাসের সপ্তাহ শেষে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
তাছাড়া কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য বাস ও ট্রেন দুটোরই রাস্তা রয়েছে। এছাড়াও প্রথমেই যেতে পারেন হাজারদুয়ারি। আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মানে নেই। তবে হলুদ থামগুলোর আড়ালে ঠিক কোন ইতিহাস লুকিয়ে রয়েছে। পাশাপাশি ইতিহাস ও স্থাপত্য দেখতে উৎসাহী হলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরে দেখুন। এছাড়াও যার নামে মুর্শিদাবাদ, সেই প্রথম সম্রাট মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে এখানে।
জানা যায় ভূমিকম্প ও ইংরেজদের লুন্ঠনের পরে সে ভাবে কিছু অবশিষ্ট না থাকলেও লাল এই সৌধে যেন অদ্ভুত এক প্রাণ বিচরণ করে। এছাড়াও রয়েছে ধর্মীয় সহাবস্থানের এক অনন্য ছোঁয়াও। এ ছাড়া জগৎ শেটের বাড়ি, নশিপুর রাজবাড়ির মতো জায়গা রয়েছে।
তবে জানিয়ে রাখা ভালো, এই সব জায়গাই ভাগীরথীর পূর্ব দিকে। পশ্চিমে রয়েছে নবাব সিরাজের সমাধিস্থল খোশবাগ। সেখানে যেতে চড়তে হবে ভুটভুটি। হাতে সময় থাকলে অবশ্যই সেখানেও ঘুরে আসবেন (Travel)।













