কচুরি বানাতে গিয়ে বারবার বেরিয়ে যাচ্ছে পুর? রইল সমস্যার সহজ সমাধান

Published on:

Published on:

Cooking Tips Kachuris bursting as soon as you put them in the oil here is a simple solution
Follow

বাংলা হান্ট ডেস্ক: কচুরি খেতে আমরা সকলেই ভালবাসি। কচুরিতে যখন পুর দেওয়া হয়। তখন বেশিরভাগ সময় ফেটে যায়। তবে আজকের প্রতিবেদনে রইল কিভাবে কচুরিতে পুর ভরলে তা আর কখনোই ফেটে যাবে না। পাশাপাশি খেতেও সুস্বাদু হবে (Cooking Tips)। এমনকি তেলও নষ্ট হবে না।

তেলে দিলেই ফেটে যাচ্ছে কচুরি? রইল সহজ সমাধান (Cooking Tips)

যদিও কচুরি বেলার সময় যদি পুর বেরিয়ে আসে তা হলে সেই কচুরি তেলে ছাড়ার আগে একটা টোটকা মেনে চলুন। এরজন্য একটি বাটিতে একটু ময়দা আর খানিকটা জল নিয়ে একটি ঘন তরল বানিয়ে নিন (Cooking Tips)।

Cooking Tips Kachuris bursting as soon as you put them in the oil here is a simple solution

আরও পড়ুন: সময় ফুরোচ্ছে, ১৪ তারিখের মধ্যে আধার কার্ডের এই তথ্য আপডেট না করলে পড়বেন সমস্যায়

এর পর কচুরির যে দিকটা থেকে পুর বেরিয়ে আসছে সে দিকে ময়দা দিয়ে তৈরি তরলের পরত মাখিয়ে নিন। এতে দেখবেন আপনার ময়দার ভেতরে থাকা পুর আর ফেটে বেরিয়ে আসবে না।

এছাড়াও স্বাদের আশায় বেশি বেশি পুর দিলে কচুরির পুর বেলতে গেলেই বেরিয়ে আসবে। তাই পরিমাণ মতো পুর দিতে হবে। বেলার সময় খুব বেশি চাপ দেবেন না।

পাশাপাশি কচুরির মিশ্রণ যেন শুকনো হয়, সেটা মাথায় রাখা জরুরি। আলু, কড়াইশুঁটি, ডাল যাই দিয়ে কচুরির পুর বানান না কেন, শেষে এক টেবিল চামচ বেসন ছড়িয়ে দিতে কখনোই ভুলবেন না, এতে আপনার কচুরির পুর কখনোই ময়দার থেকে বেরিয়ে আসবে না (Cooking Tips)।