সময় ফুরোচ্ছে, ১৪ তারিখের মধ্যে আধার কার্ডের এই তথ্য আপডেট না করলে পড়বেন সমস্যায়

Updated on:

Updated on:

Aadhaar Card june 14th is the deadline this task must be completed
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।

১৪ জুনই ডেডলাইন, আধারের এই কাজ সারতেই হবে (Aadhaar Card)

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে এবার আধার কার্ডের পরিবর্তন হতে চলেছে। কী কী পরিবর্তন হচ্ছে সেটি জানুন।

Aadhaar Card june 14th is the deadline this task must be completed

আরও পড়ুন: ভ্যাপসা গরমে মুখের স্বাদ ফেরাতে দুপুরের পাতে রাখুন মশলাদার মুরগির ঝুরো

১৪ জুলাই এর আগে আধার কার্ডে এক বড় আপডেট। এই আপডেটে কারো আধার কার্ড যদি ১০ বছর বা তার আগের হয় তাহলে সেগুলোকে আপডেট করা একান্তই প্রয়োজন। কারণ UIDAI জানিয়েছে, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। আর বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দিচ্ছে ইউআইডিএআই।

এছাড়াও ১৪ জুলাই পর্যন্ত আপনি অনলাইনে ফ্রিতে এটি আপডেট করতে পারবেন। পাশাপাশি এই তারিখ পার হয়ে গেলে, গ্রাহকদের নির্দিষ্ট ফি দিতে হবে আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য। তাছাড়াও কেউ যদি আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে তাদের ব্যাংকের কাজ আটকে যেতে পারে। এমনকি আটকে যেতে পারে সরকারি ভাতা। পাশাপাশি বড় সমস্যা হবে আধার সংক্রান্ত যে কোন ভেরিফিকেশন।

এক নজরে দেখে নিন কিভাবে আপডেট করবেন:

প্রথমে অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য ইউআইডিএআই (UIDAI)-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর লগ ইন করার পর ডেমোগ্রাফিক ডিটেইল অর্থাৎ নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি দেখে নিন। এবার যদি সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে কনফার্ম অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য় আপলোড করুন।

তারপর এবার একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর তৈরি হবে। এই নম্বর দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আধার কার্ড আপডেট হয়েছে কি না।
এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফাইল সাইজ যেন ২ এমবি-র বেশি না হয় (Aadhaar Card)।