প্রতিটি শেয়ারে ২২৯ টাকার ডিভিডেন্ড! বিরাট ঘোষণা এই জনপ্রিয় সংস্থার, লাভবান হবেন বিনিয়োগকারীরা

Published on:

Published on:

This company made big announcement in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজার (Share Market) সম্পর্কিত এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টায়ার প্রস্তুতকারী অন্যতম বৃহৎ সংস্থা এমআরএফ লিমিটেড আরও একবার ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কোম্পানিটি এই প্রসঙ্গটি স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে সংস্থাটি ৬৫ তম বারের মতো শেয়ার বাজারে এক্স-ডিভিডেন্ড ট্রেড করবে। জানিয়ে রাখি, এবার এমআরএফ লিমিটেড শেয়ার প্রতি ২২৯ টাকা ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে।

শেয়ার (Share Market) প্রতি ২২৯ টাকার লাভ:

সংস্থাটি স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে, তারা ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২২৯ টাকা ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ২২৯ টাকা লাভ পাবেন। উল্লেখ্য যে, এই ডিভিডেন্ড গত অর্থবর্ষে ২ বার প্রদান করা হয়েছিল। ২ বারই এমআরএফ লিমিটেড শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড প্রদান করেছে। এর মানে হল, পুরো অর্থবর্ষে কোম্পানিটি শেয়ার প্রতি ২৩৫ টাকা ডিভিডেন্ড প্রদান করেছে। এই সংস্থাটি ২০০০ সালে প্রথম ডিভিডেন্ড প্রদান করে। তখন কোম্পানিটি বিনিয়োগকারীদের প্রতিটি শেয়ারে ৩ টাকা ডিভিডেন্ড দিয়েছিল।

This company made big announcement in the share market.

শেয়ারের পারফরম্যান্স: উল্লেখ্য যে, শুক্রবার, BSE-তে এমআরএফ লিমিটেডের শেয়ার ০.৪৫ শতাংশ বেড়ে ১৩০,৫৫৯ টাকায় বন্ধ হয়েছে। গত ৩ মাসে কোম্পানিটির শেয়ারের দাম ১০.৮৮ শতাংশ কমেছে। গত ৬ মাসে এই শেয়ারের দর ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়াও, গত এক বছরে সংস্থাটির শেয়ারের দাম ৫.৯০ শতাংশ কমেছে।

আরও পড়ুন: আর নয় জল্পনা, ফুটবল বিশ্বকাপে খেলবে ইরান! রাখা হল ১০ টি শর্ত

এদিকে, এমআরএফ লিমিটেডের শেয়ারের দাম দুই বছরে ৩ শতাংশ বেড়েছে। ৩ বছরে এই শেয়ার পজিশনাল বিনিয়োগকারীদের ৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে। এই টায়ার প্রস্তুতকারী সংস্থার শেয়ারের দাম ৫ বছরে ৬৮ শতাংশ বেড়েছে। এছাড়াও, ১০ বছরে এই শেয়ারের দাম ২৮৬ শতাংশ বেড়েছে। যা সেনসেক্স সূচকের ২০৬ শতাংশের রিটার্নের চেয়েও বেশি।

আরও পড়ুন: পেট্রোলে এবার থাকবে ২৫ শতাংশ ইথানল? তেল সঙ্কটের আবহে কী পরিকল্পনা ভারতের?

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।