বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির মহিলাদের জন্য মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তার যে প্রতিশ্রুতি বিজেপি সরকার ভোটের আগে দিয়েছিল, অবশেষে সেই প্রকল্প বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল দিল্লী সরকার। সোমবারই চালু হতে পারে ‘মুখ্যমন্ত্রী মহিলা সমৃদ্ধি যোজনা’-র (Mukhyamantri Mahila Samriddhi Yojana) পোর্টাল। পোর্টাল চালু হলে অনলাইন আবেদন ও নথি যাচাইয়ের কাজও শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। তবে সব মহিলা এই সুবিধা পাবেন না, সরকারের তরফে কিছু শর্তও রাখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মহিলা সমৃদ্ধি যোজনা (Mukhyamantri Mahila Samriddhi Yojana) নিয়ে বড় আপডেট
দিল্লি সরকার সূত্রে খবর, সোমবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রী মহিলা সমৃদ্ধি যোজনার (Mukhyamantri Mahila Samriddhi Yojana) পোর্টাল। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকেই প্রকল্পটি কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে।
২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের সময় বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া। তবে সরকার গঠনের পর এক বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। এবার সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই এগোচ্ছে দিল্লি সরকার। এদিকে সরকারি মহলে জোর জল্পনা, প্রকল্পের নামেও বদল আসতে পারে। প্রথমে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ (Mukhyamantri Mahila Samriddhi Yojana) নাম ঠিক করা হলেও, এখন সেটির নাম বদলে ‘দিল্লি লক্ষ্মী যোজনা’ রাখা হতে পারে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, এই প্রকল্পের জন্য আগেই বাজেটে বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর প্রথম বাজেটে এই প্রকল্পের জন্য ৫১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছিলেন। তবে জন্য গিয়েছে দিল্লির সব মহিলা এই সুবিধা পাবেন না। সরকার নির্দিষ্ট কিছু নিয়মের ভিত্তিতে আবেদনকারীদের বেছে নেবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৮ বছরের বেশি বয়সি এবং যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁরাই এই প্রকল্পের (Mukhyamantri Mahila Samriddhi Yojana) আওতায় আসতে পারেন।
এর পাশাপাশি আরও কিছু শর্ত রাখা হতে পারে। যেমন, পরিবারে গাড়ি বা বাইক থাকলে, সরকারি চাকরি করলে অথবা অন্য কোনও সরকারি ভাতা বা পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। এছাড়া প্রতি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলাকেই মাসিক ২৫০০ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে পালাবদল হতেই বড় পদক্ষেপ নিল SSC, প্রকাশ্যে ২০১৬-র নিয়োগ পরীক্ষার সব OMR শিট
সরকারি সুবিধা পেতে আবেদনকারীদের আধার কার্ড, আয় শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পোর্টাল চালু হওয়ার পর থেকেই অনলাইন রেজিস্ট্রেশন এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে (Mukhyamantri Mahila Samriddhi Yojana)।













