ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রামে

Published on:

Published on:

Travel visit this beautiful village in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি শহরের কোলা হলে থেকে ক্লান্ত হয়ে উঠেছেন? চাইছেন নিরিবিলি কোন জায়গা। যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যা পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। পাশাপাশি এইখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশে উপভোগ করতে পারবেন। এই জায়গাটি আলিপুরদুয়ারের অবস্থিত। জায়গাটির নাম হল তুরতুরি (Travel)।

প্রকৃতির শান্তি খুঁজতে চাইলে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের এই সুন্দর গ্রামে (Travel)

সামনেই আসছে গরমকালের ছুটি। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তবে আপনি যদি এই দুদিনের ছুটি হাতে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান তাহলে এখানে একবার অবশ্যই ঘুরে আসুন। এখানে আসলে আপনি ঝিঝিঁ পোকার ডাক শুনতে পারবেন। পাশাপাশি এখানকার নিবিড় অরণ্যের করলে হারিয়ে যেতেও পারবেন আপনি (Travel)।

Travel visit this beautiful village in West Bengal

আরও পড়ুন: মুকুটমণিপুর রেল প্রকল্প নিয়ে আশার আলো, বড় ঘোষণা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

তাছাড়া রয়েছে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা রায়ডাক নদী। এই নদী ও কম সুন্দর নয়। পাশাপাশি এই অঞ্চলের অন্যতম আকর্ষণ হল কালাপাহাড়। এছাড়াও সেই ভুটান ঘাট ভিউ পয়েন্টে দাঁড়ালে কালাপাহাড়ের রূপ দেখা যায়। যদিও পাহাড়ের প্রধান অংশ ভুটান। আর একটি রয়েছে ভুটানঘাটে।

এছাড়াও কালো পাথরের উপর রঙের খেলা যেন এই অঞ্চলের রূপকে দ্বিগুণ করে দিয়েছে। তুরতুরি থেকে ভুটানঘাট মেরেকেটে ৫ কিলোমিটার হবে। কিন্তু ওই টুকু রাস্তায় বাইকে যাওয়াই ভালো। জনমানব শূন্য পাথুরে রাস্তা, দু’ধারে ঘন জঙ্গল।

এছাড়াও আলিপুরদুয়ার জংশন থেকে তুরতুরির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। পাশাপাশি এখানে থাকার জন্য জংশন থেকে গাড়ি ভাড়া করেই পৌঁছে যেতে পারেন তুরতুরিতে। এখানে থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে হোম স্টে বুকিং করা শ্রেয় (Travel)।