বাংলাহান্ট ডেস্ক : বাংলায় প্রথম বার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তৃণমূলকে কার্যত গোহারান হারিয়ে রাজ্যে সরকার গড়েছে গেরুয়া শিবির। সমগ্র রাজ্য জুড়ে মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়েছে বিজেপিকে। আর ক্ষমতায় এসেই মানুষের সুবিধা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মানুষের জন্য বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর (Suvendu Adhikari)
জনগণের ভোটে জিতে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলার। এবার পালা মানুষের জন্য কাজ করার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন ‘জনতা দরবার’। গোরক্ষপুর, লখনউতে নিয়মিত সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের চেষ্টা করেন তিনি। এবার উত্তরপ্রদেশ মডেলেই বাংলাতেও শুরু হতে চলেছে জনতার দরবার।

কবে থেকে চালু: আগামী ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে সাধারণ মানুষের কথা শুনে সেগুলো সমাধানের চেষ্টা করবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, সপ্তাহে একদিন কী দুদিন জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাঁর কাছে সমস্যা অভিযোগ জানাতে পারবেন। তারপর সেগুলো সমাধান করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হবে।
আরও পড়ুন : মহিলাদের উদ্দেশ্যে অশালীন সংলাপ! যুবরাজ সিংয়ের বাবার বিরুদ্ধে দায়ের FIR
কথা বলবেন বিধায়করাও: সূত্রের খবর অনুযায়ী, বিধানসভাতেও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্দেশ দিয়েছেন, মানুষ বলছে অথচ আপনারা গুরুত্ব দিচ্ছেন না, এমনটা যেন না হয়। সপ্তাহে অন্তত দুদিন এলাকার মানুষজন যাতে বিধায়কের সঙ্গে দেখা করতে পারে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : আর পোস্ট অফিসে ছোটার দরকার নেই, এবার বাড়িতে বসেই মিলবে পরিষেবা, বড় সুবিধা এই গ্রাহকদের
প্রসঙ্গত, বর্তমানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশার মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যে সফল ভাবে চালু হয়েছে জনতা দরবার। এই মডেল যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলেও খবর। এবার বাংলাতেও শুরু হতে চলেছে এই মডেল।













