আটার লেচি শক্ত হয়ে যাচ্ছে? রইল একেবারে নরম রুটি বানানোর টিপস

Updated on:

Updated on:

Cooking Tips follow these simple steps to make soft phulka rotis)
Follow

বাংলা হান্ট ডেস্ক: পেট ভরানোর থেকে শুরু করে শরীরকে সুস্থ রাখার জন্য আজকাল মানুষ রুটের উপর বেশি নির্ভরশীল থাকে। তবে রুটি বানানোর কায়দায় যদি ভুল হয়, সেখানে খাবার খাওয়ায় আর তৃপ্তি থাকে না। কারণ কখনো কখনো রুটি মোটা হয়ে গেলে অথবা পুড়ে গেলে সেটি শক্ত হয়ে যায়। আবার অনেক সময় ভালোভাবেই সেঁকা না হলে রুটির স্বাদ আর সেরকম থাকে না। এবার আপনিও যদি এইরকম সমস্যার সম্মুখীন হন তাহলে আজকের প্রতিবেদনে রইল নরম তুলতুলে রুটি বানানো জন্য ৫ টি ভুল কিভাবে এড়িয়ে চলবেন (Cooking Tips)।

নরম ফুলকা রুটি বানাতে মেনে চলুন এই সহজ নিয়ম (Cooking Tips)

১) সব রকমের গমের আটা থেকেই যে একই রকমের রুটি তৈরি হবে, তা নয়। ভাল রুটির জন্য এমন আটার প্রয়োজন, যা আস্ত গম গুঁড়ো করে মিহি করা হয়েছে। তাছাড়া আর্দ্রতার কারণে রুটি শুকিয়ে শক্ত যায়। তাই আটা পুরনো হয়ে গেলে সুস্বাদু রুটি বানানো যাবে না।

Cooking Tips follow these simple steps to make soft phulka rotis

আরও পড়ুন: শুধু QR কোড আর ছবি নিয়ে নতুন আধার কার্ড? সামনে এল বড় আপডেট

২) আটা মাখার সময়ে প্রথমেই অতিরিক্ত জল মিশিয়ে দেবেন না। এর ফলে আটার টানটান ভাব নষ্ট হয়ে যায়। তার ফলে রুটি ভাল বানানো যায় না।ধাপে ধাপে, প্রয়োজন মতো জল মেশাতে হবে আটামাখায়।

৩) আটা মাখার পর সঙ্গে সঙ্গে রুটি বানাতে শুরু করলে রুটি নরম হবে না। তাই মাখা হয়ে গেলে আটার মণ্ডটি বেশ খানিক ক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রেখে দিতে হবে।

৪)অনেকেই রুটি বানানোর সময়ে তাওয়ায় বার বার রুটি উল্টোতে থাকেন। এর ফলে আটার লেচি পর্যাপ্ত পরিমাণে তাপ এবং বাষ্পের সংস্পর্শে থাকতে পারে না। ঠিক যেমন বেশি ক্ষণ এক দিকে রাখলে রুটি পুড়ে যাবে, অন্য দিকে রুটি ঘন ঘন উল্টে দিলেও সেটি ভাল ভাবে তৈরি হবে না।

৫) হালকা বাদামি দাগও পড়বে রুটিতে তার পর উল্টো দিকের পালা। পাশাপাশি মাথায় রাখবেন দ্বিতীয় দিকটি অল্প সময়ের জন্য রান্না করুন, কাপড় বা খন্তা দিয়ে আলতো করে চেপে ধরলে রুটি ফুলে উঠবে। দরকার পড়লে আরও এক বার উল্টে নিতে পারেন (Cooking Tips)।