বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজ্যে! ভিজবে ১০ জেলা: আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather new warning regarding storms and rain in several districts
Follow

বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সমানে বাড়ছে তাপমাত্রা। সকাল থেকেই সঙ্গী ভ্যাপসা গরম আর অস্বস্তি, বেলা বাড়ার সঙ্গে আরও বাড়ে রোদের তেজ। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

বর্তমানে কলকাতা-সহ একাধিক জেলায় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে, কোথাও কোথাও আরও অস্বস্তি। এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গুমোট অস্বস্তি চরমে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলির কিছু অংশে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।

আজ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।

আবহাওয়া দপ্তর বলছে, ইতিমধ্যেই আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে, তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এন্ট্রি নেওয়ার সময় এখনও আসেনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাই আপাতত দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী ভ্যাপসা গরম ও অস্বস্তি।

South Bengal Weather

আরও পড়ুন: অন্যদের কাছে যা ‘আবর্জনা’, তা দিয়েই ব্যবসা শুরু কলেজ ড্রপআউটের! এখন মিলছে ১ কোটির টার্নওভার

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার অবদি। আজ ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাই। বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।