আজকের রাশিফল ৫ নভেম্বর, প্রেমের জীবনে সুখের জোয়ার এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 5 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। দূরে কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শনিশ্চরায়’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

বৃষ রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বন্ধু কিংবা ব্যবসায়িক সহযোগী অথবা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করলে অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার সৃজনশীল দক্ষতা আজ প্রচুর প্রশংসা পাবে এবং আপনি অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন। এই রাশির পড়ুয়ার অতিরিক্ত সময়ে বই পড়া উচিত। এর ফলে তাঁরা একাধিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দু’পায়ের পাতায় কালো এবং সাদা রঙের সুতো বাঁধুন।

মিথুন রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে গোপন তথ্য ভাগ করে নেবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। আপনি আজ অফিস থেকে দ্রুত বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সিনেমা দেখতে কিংবা পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে তা ধারণ করুন।

কর্কট রাশি: শারীরিক দিক থেকে অত্যন্ত দুর্বল থাকায় কোথাও দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা থাকলে তা এড়িয়ে চলুন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ এমন কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা অর্জনের জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অশ্বত্থ গাছে জল দিন এবং ঘি-এর প্রদীপ জ্বালান।

সিংহ রাশি: আপনি আজ কোন শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতেও অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করবেন। এর ফলে আপনার মন ভালো থাকবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আত্মীয়দের সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই শান্ত মনে রোজ ২৮ বার ‘ওঁম’ মন্ত্রটি জপ করুন।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। যাঁরা এতদিন ধরে বাজি বা জুয়া খেলায় অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আজ আপনি কোনও দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে কোনও কাজের পরিকল্পনা করলেও বাড়িতে হঠাৎ কেউ চলে আসায় তা ব্যর্থ হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির  দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

Ajker rashifal todays horoscope 4 November 2026.

তুলা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। যে আপনি কোনও বাইরের কাজকর্মেও যুক্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার করা কোনও কাজের কৃতিত্ব অন্য কাউকে নিয়ে যেতে দেবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে ১.২৫ কেজি ওজনের গমের আটা ভেজে তার সঙ্গে খেজুরের গুঁড়ো বিছিয়ে সেই মিশ্রণ পিঁপড়েদের খেতে দিন।

বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন এবং তাঁদের কাছ থেকে একটু ভালো পরামর্শ পেতে পারেন। আপনার আজ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজুন।

ধনু রাশি: আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আজ অনেককে দুঃখ দিতে পারে। তাই, নিজেকে সংযত করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

আরও পড়ুন: ৩ দিনে বিনিয়োগকারীদের সম্পদে ১০ লক্ষ কোটির বৃদ্ধি! দীপাবলির আগে শেয়ার বাজারে রকেটের গতি

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আপনি আপনার অর্ধাঙ্গিনীর একটি বিশেষ কৃতিত্বের প্রশংসা করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিচক্ষণ ব্যক্তিদের সঙ্গে বেশি করে কথা বলুন। প্রতিটি ক্ষেত্রেই আপনি আজ সবাইকে আকৃষ্ট করতে পারবেন।
প্রতিকার: চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে লাল মুসুর লাল রঙের কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন।

আরও পড়ুন: গ্রিন এনার্জি এবং পাওয়ার সেক্টরে আসবে বিপ্লব! সরকার অনুমোদন করল ১৪,৫০০ কোটির মেগা প্ল্যান

কুম্ভ রাশি: আপনি আজ শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আজ আপনি কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। জমি-সংক্রান্ত বিষয়ে আজ আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও বিনোদনমূলক কাজকর্মে আজ আপনি অংশগ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ‘ওম শ্রাম শ্রীম শ্রম সাঃ কেতাবে নমঃ’- এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার জপ করুন।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার অতিরিক্ত অর্থ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার কোনও নতুন উদ্যোগ এবং পরিকল্পনা সম্পর্কে সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনি আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তেঁতুল গাছে জল দিন।