মিলবে কড়কড়ে ৬,০০০ টাকা! রাজ্যে চালু হল কেন্দ্রের মেগা প্রকল্প, কারা পাবেন সুবিধা?

Published on:

Published on:

government scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেড় দশক পর পালাবদল হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি। তৃণমূল জমানা শেষ হয়ে বিজেপি সরকার গঠন হতেই রাজ্যে চালু হচ্ছে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প (Government Scheme)। সেই রকমই এক প্রকল্প হল পিএম কিসান বা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা (PM Kishan scheme)। বাংলার চাষিদের জন্য এ এক দুর্দান্ত স্কিম। প্রকল্পের খুঁটিনাটি জেনে নিন।

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা | Government Scheme

পিএম কিসান বা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার আওতায় তিন কিস্তিতে বছরে মিলবে ৬,০০০ টাকা। ২,০০০ টাকা করে মোট তিনটি কিস্তিতে মিলবে টাকা। চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তিন কিস্তি এপ্রিল থেকে জুলাই, অগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ সময়সীমার মধ্যে দেওয়া হয়ে থাকে।

উল্লেখ্য, কৃষকদের স্বার্থে ২০১৮ সালের ১ ডিসেম্বর এই পিএম কিসান বা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র সরকার। কৃষকদের সুবিধা প্রদানই এর মূল উদ্দেশ্য। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। নয়তো সুবিধা মিলবে না।

PM-Kisan Samman Nidhi 6000 Benefit Farmers Can Apply Now

শর্তসমূহ :

১) আবেদনকারীর সরকারের ভূমি রাজস্ব দফতরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে।

২) কোনও প্রাতিষ্ঠানিক ভূমিমালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না।

৩) উচ্চ আয়ের আওতায় থাকা কৃষকেরা এর যোগ্য নন।

৪) আবেদনকারী চাষি কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও এর সুবিধা মিলবে তবে মাসিক বেতন বা পেনশনের ১০,০০০ টাকা বা অধিক হলে চলবে না।

৫) পেশাদার করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন: ‘একেন বাবুর মাথায় চুল গজালেও, তৃণমূল আর ফিরবে না’, তৃণমূলকে নিশানা করে রসিকতা শমীকের

৬) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে।

৬) আবেদনের সময় বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ই-কেওয়াইসি বাধ্যতামূলক।

৭) জমির মালিকানার যাবতীয় নথি জমা করতে হবে।

৮) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।