ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে ল্যাপ অফ অনার! তুললেন ছবিও, IPL-কে ‘গুডবাই’ জানালেন ধোনি?

Published on:

Published on:

Will MS Dhoni no longer play in the Indian Premier League.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার IPL ২০২৬ (Indian Premier League)-এর ৬৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং হায়দরাবাদ। ওই ম্যাচে SRH ৫ উইকেটে জয়লাভ করলেও ম্যাচের পরে এমন কিছু ঘটনা ঘটেছে যে আবেগাপ্লুত করে তুলেছে ক্রিকেট অনুরাগীদের। শুধু তাই নয়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি IPL-কে সত্যিই বিদায় জানাচ্ছেন কিনা এই প্রশ্নেরও উদ্রেক ঘটেছে। মূলত, CSK বনাম SRH ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ধোনির একাধিক ভিডিও সামনে এসেছে। যেগুলি দেখে অনেকেই IPL থেকে তাঁর অবসরের ইঙ্গিত পাচ্ছেন। এমনকি, ধোনির সঙ্গে খেলা অনেক খেলোয়াড়ও মনে করেন যে, ধোনিকে আর হয়তো IPL-এ খেলোয়াড় হিসেবে দেখা যাবে না। ম্যাচের পর দলের খেলোয়াড়দের সঙ্গে ল্যাপ অফ অনারে অংশগ্রহণ করেন ধোনি। তবে, CSK এখনও আনুষ্ঠানিকভাবে ধোনির অবসরের বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করেনি।

IPL (Indian Premier League)-কে ‘গুডবাই’ জানালেন মাহি?

ল্যাপ অফ অনারে অংশগ্রহণ করেন খেলোয়াড়রা: ম্যাচ শেষের পর চিপক স্টেডিয়ামে প্রদক্ষিণ করতে দেখা যায় চেন্নাইয়ের খেলোয়াড়দের। তাঁদের সঙ্গে ছিলেন ধোনিও। পুরো মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করেন খেলোয়াররা। সেইসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে জার্সি এবং বলও ছুঁড়ে দেন তাঁরা। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচের পর CSK-র খেলোয়াড়েরা সরাসরি দর্শকদের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নেন। এই সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

ধোনি তাঁর সুপার ফ্যানকে জড়িয়ে ধরেন: এমনিতেই, ধোনিকে তাঁর সুপার ফ্যানের সঙ্গে দেখা করার ভিডিও আগে খুব কমই দেখা গেছে। তবে, গতকালকের ম্যাচের পর এই দৃশ্যও সামনে এসেছে। ধোনি তাঁর সেই সুপার ফ্যানের সঙ্গে শুধু কথা বলার পাশাপাশি হাত মেলান এবং তাঁকে আলিঙ্গন করেন। ধোনির ওই সুপার ফ্যানকে চেন্নাই সুপার কিংসের প্রতিটি ম্যাচেই দেখা যায়।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা ব্রাজিলের! ফিটনেস নিয়ে সংশয় থাকলেও দলে প্রত্যাবর্তন নেইমারের

রায়নাকেও করেন আলিঙ্গন: ধোনিকে CSK খেলোয়াড়দের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় দেখা যায় এবং তিনি তাঁর পুরনো সতীর্থ সুরেশ রায়নাকেও আলিঙ্গন করেন। তাঁদের দু’জনের মধ্যে যে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে তা সবাই জানেন। CSK বনাম SRH ম্যাচের আগে রায়নার চেন্নাইয়ে পৌঁছে যাওয়ার ঘটনাকেও ধোনির অবসরের জল্পনার সঙ্গে যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ৩ বছর বয়সে দেখা স্বপ্ন অবশেষে পূরণ! বাবা-মাকে দেওয়া কথা রাখলেন অনিল কুম্বলের পুত্র

কী জানা গিয়েছে: এই সবের পাশাপাশি, ধোনি CSK-র হোম গ্রাউন্ড চিপকে দলের সব খেলোয়াড়ের সঙ্গেও একটি ছবি তোলেন। যদিও, IPL থেকে ধোনির অবসরের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে, তাঁর সঙ্গে খেলা কিছু খেলোয়াড় মনে করেন যে এটাই ধোনির IPL সফরের সমাপ্তি। CSK বনাম SRH ম্যাচের ধারাভাষ্যের সময় মোহাম্মদ কাইফ এবং অশ্বিনও এই বিষয়ে একমত হন। এদিকে, হরভজন সিংও এই বিষয়টিতে তাঁর প্রতিক্রিয়ার মাধ্যমে জানিয়েছেন তিনি মনে করেন না যে ধোনি ভবিষ্যতে IPL খেলবেন। উল্লেখ্য যে, IPL থেকে ধোনির অবসরের প্রসঙ্গে CSK-র হেড কোচের পক্ষ থেকেও বিবৃতি এসেছে। তিনি বলেছেন যে, ধোনির বিষয়ে সিদ্ধান্ত CSK ম্যানেজমেন্ট নেবে।