যা কেউ পারেনি সেটাই করল রিলায়েন্স! প্রথম ভারতীয় সংস্থা হিসেবে গড়ল এমন নজির, জানলে চমকে যাবেন

Published on:

Published on:

Bank of America is going to buy this company of Mukesh Ambani.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের সবথেকে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries) তথা RIL, ২০২৫-২৬ অর্থবর্ষে ১২০ বিলিয়ন ডলারের রেভিনিউর গণ্ডি অতিক্রমকারী প্রথম ভারতীয় কোম্পানিতে পরিণত হয়েছে। মূলত, তেল থেকে শুরু করে রিটেল ব্যবসা পর্যন্ত বিস্তৃত এই বৃহৎ সংস্থাটি সংশ্লিষ্ট অর্থবর্ষে ১২৪ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করেছে। ইতিমধ্যেই ‘X’-এ একটি পোস্টের মাধ্যমে কোম্পানিটি এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

রেভিনিউ অর্জনের ক্ষেত্রে রেকর্ড রিলায়েন্সের (Reliance Industries):

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তথা RIL জানিয়েছে যে, ১৯৬৬ সালে টেক্সটাইলের স্বপ্ন থেকে এটি ২০২৬ সালে ১২৪ বিলিয়ন ডলারের একটি গ্লোবাল সংস্থায় পরিণত হয়েছে।

মূলত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ২০২৫-২৬ অর্থবর্ষে ১২০ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করা প্রথম ভারতীয় সংস্থা হয়ে উঠেছে। মূলত, RIL প্রথম ভারতীয় সংস্থা হিসাবে তাদের ১০ বিলিয়ন ডলার বার্ষিক নিট প্রফিট অর্জন করার প্রায় এক মাস পর এই সাফল্যের ঘোষণা করেছে।

আরও পড়ুন: SBI-র কোটি কোটি গ্রাহকের জন্য স্বস্তির খবর! স্থগিত হল ২ দিনের ধর্মঘট, কী জানাল ব্যাঙ্ক?

নিট প্রফিটেও তৈরি হয়েছে নজির: জানিয়ে রাখি যে কোম্পানিটি ৯৫,৬১০ কোটি টাকার (নন-কন্ট্রোলিং ইন্টারেস্ট হিসাব করার আগে) নিট মুনাফা ঘোষণা করেছে। যা বছর শেষে ডলার প্রতি ৯৪.৪-এর এক্সচেঞ্জ রেট অনুযায়ী ১০.১ বিলিয়ন ডলারের সমতুল্য। উল্লেখ্য যে, রিলায়েন্সের নিট প্রফিট বড় আইটি কোম্পানি টিসিএস, ইনফোসিস এবং এইচসিএল টেকের মোট নিট প্রফিটের চেয়েও বেশি।

আরও পড়ুন: দৈনিক মিলবে মাত্র ৩৪৪ টাকা! ‘কাঙাল’ পাকিস্তানে চরম অপমানিত খেলোয়াড়রা

কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি: শুক্রবার কোম্পানিটির এই শেয়ারের দাম বেড়েছে। তথ্য অনুযায়ী, BSE-তে কোম্পানিটির শেয়ারের দাম ০.৩৬ শতাংশ তথা ৪.৯০ টাকা বেড়ে ১,৩৫৪.৬০ টাকায় বন্ধ হয়েছে। তার আগের দিন এই শেয়ারটি স্টকটি ১,৩৪৯.৭০ টাকায় বন্ধ হয়েছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।