মাত্র ২৫০ টাকা থেকেই শুরু! সন্তানদের ভবিষ্যতের জন্য জনপ্রিয় এই সঞ্চয় প্রকল্প

Published on:

Published on:

Top Investment Schemes for Children
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তাই ভবিষ্যতে সন্তানের বড় খরচ সামলাতে এখন থেকেই সঞ্চয় শুরু করছেন অনেক বাবা-মা। কম টাকা দিয়েও দীর্ঘ সময়ে ভালো অঙ্কের টাকা জমানো যায়, এমন একাধিক সরকারি ও বেসরকারি স্কিম রয়েছে। কিছু স্কিমে নিরাপদ রিটার্ন মেলে, আবার কিছু স্কিমে দীর্ঘমেয়াদে বেশি লাভের সুযোগও থাকে। তাই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কোন স্কিমে বিনিয়োগ করলে সুবিধা হতে পারে, সেটাই এখন অনেকের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন (Investment Scheme)।

সন্তানের ভবিষ্যতের জন্য কোন স্কিমে (Investment Scheme) কী সুবিধা?

কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে একটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমে বর্তমানে ৮.২ শতাংশ হারে সুদ মিলছে। মাত্র ২৫০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। দীর্ঘমেয়াদে টাকা জমিয়ে বড় অঙ্কের তহবিল তৈরি করা সম্ভব। ২১ বছর পর্যন্ত এই স্কিম চালু থাকে। তবে মেয়ের ১৮ বছর বয়সের পর প্রয়োজনে কিছু টাকা তোলার সুবিধাও রয়েছে।

এছাড়াও এনপিএস বাৎসল্য যোজনাও এখন অনেকের নজরে। এটি নাবালকদের জন্য বিশেষ পেনশনভিত্তিক সঞ্চয় প্রকল্প। বাবা-মা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। বছরে কমপক্ষে ১,০০০ টাকা জমা রাখা বাধ্যতামূলক। সন্তান ১৮ বছর পূর্ণ করলে এই অ্যাকাউন্ট সাধারণ NPS অ্যাকাউন্টে বদলে যায়। দীর্ঘ সময় ধরে বিনিয়োগ থাকায় চক্রবৃদ্ধি সুদের সুবিধাও পাওয়া যায়।

নাবালকদের জন্য পিপিএফ অ্যাকাউন্টও নিরাপদ সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় উপায়। এই স্কিমে ১৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে। কর ছাড়ের সুবিধার পাশাপাশি সুদের উপরও লাভ মেলে। তবে মাঝপথে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। অনেক ব্যাঙ্ক আবার শিশুদের জন্য বিশেষ রেকারিং ডিপোজিট বা RD স্কিমও দেয়। এতে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হয়। নির্দিষ্ট সময় পরে সুদ-সহ পুরো টাকা ফেরত পাওয়া যায়। কম ঝুঁকিতে ধীরে ধীরে সঞ্চয় বাড়ানোর জন্য এই স্কিম অনেকেই বেছে নেন।

মিউচুয়াল ফান্ডেও এখন সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন বহু অভিভাবক। বাজারভিত্তিক হওয়ায় দীর্ঘমেয়াদে তুলনামূলক বেশি রিটার্নের সুযোগ থাকে। HDFC Children’s Fund, ICICI Prudential Child Care Fund, Tata Young Citizens Fund এবং UTI Children’s Equity Fund-এর মতো একাধিক স্কিম বর্তমানে জনপ্রিয়।

Investment Schemes will grow if you keep it you can get 2 lakh taka in interest in this scheme

 

আরও পড়ুনঃ PM Kisan-এর টাকা পেতে আর কতদিন অপেক্ষা? জেনে নিন নতুন আপডেট

এছাড়া ফিক্সড ডিপোজিট বা FD এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেকের প্রথম পছন্দ। একবার টাকা জমা রাখলে নির্দিষ্ট সময় পরে সুদ-সহ ফেরত পাওয়া যায়। কিছু ব্যাঙ্ক শিশুদের জন্য আলাদা FD স্কিমও চালায়, যেখানে সাধারণ FD-র তুলনায় বেশি সুদের সুবিধা মিলতে পারে (Investment Scheme)।