বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের পিএম কিষাণ (PM Kisan) প্রকল্পের টাকা নিয়ে আবারও বড় আপডেট সামনে এল। দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে বছরে ৬ হাজার টাকা করে পান। তবে এবার সরকার জানিয়ে দিয়েছে, e-KYC সম্পূর্ণ না করলে পরের কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। তাই এখন অনেকেই জানতে চাইছেন, কবে টাকা আসবে এবং কীভাবে সব তথ্য চেক করবেন।
পিএম কিষাণ (PM Kisan) e-KYC বাধ্যতামূলক
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ (PM Kisan) প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্র। এই টাকা বছরে তিনবার ২ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের কিছুটা আর্থিক সাহায্য করা, যাতে চাষের খরচ বা সংসারের কাজে সুবিধা হয়। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরের কিস্তির টাকা পেতে হলে e-KYC করা বাধ্যতামূলক। যাঁরা এখনও এই কাজ করেননি, তাঁদের টাকা আটকে যেতে পারে।
অনলাইনে পিএম কিষাণ (PM Kisan)-এর অফিসিয়াল পোর্টালে গিয়ে Aadhaar নম্বর দিয়ে e-KYC করা যাবে। আধারের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে, সেখানে OTP যাবে। সেই OTP দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সরকার তিন ধরনের e-KYC করার সুবিধা দিয়েছে। যেমন—
- OTP ভিত্তিক e-KYC
- Biometric e-KYC
- Face Authentication e-KYC
CSC সেন্টার, PM-KISAN মোবাইল অ্যাপ বা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই কাজ করা যাবে। কৃষকরা নিজেদের কিস্তির স্ট্যাটাসও অনলাইনে দেখে নিতে পারবেন। এর জন্য পিএম কিষাণ (PM Kisan) পোর্টালের ‘Beneficiary Status’ অপশনে গিয়ে Aadhaar নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তারপর কিস্তির টাকা সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান কার্ডে আবেদন করলেই হবে না! এই ভুল থাকলে মিলবে না ৫ লক্ষ টাকার সুবিধা
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের (PM Kisan) সুবিধা পাচ্ছেন। ২০২৫-২৬ অর্থবর্ষের বিভিন্ন কিস্তিতে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। আগের অর্থবর্ষেও ১০ কোটির বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন।













