আয়ুষ্মান কার্ডে আবেদন করলেই হবে না! এই ভুল থাকলে মিলবে না ৫ লক্ষ টাকার সুবিধা

Published on:

Published on:

Important warning regarding application for Ayushman Bharat scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই কেন্দ্রের বিভিন্ন প্রকল্প চালু করার কাজ শুরু হয়েছে জোরকদমে। তার মধ্যেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প নিয়ে। ঘোষণা করা হয়েছে, জুলাই মাস থেকেই রাজ্যের মানুষ আয়ুষ্মান কার্ড পেতে শুরু করবেন। তবে আবেদন করার সময় ছোটখাটো ভুল করলেও সেই আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আগে থেকেই কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ডে আবেদন করার আগে জেনে নিন

এতদিন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু ছিল না। নতুন সরকার আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা প্রায় ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে।

এই কার্ড (Ayushman Bharat) থাকলে সরকারি এবং বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। ফলে সাধারণ এবং নিম্নবিত্ত পরিবারের জন্য এটি বড় স্বস্তি হতে চলেছে। তবে আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি লাগবে। সেগুলি হল –

  • আধার কার্ড
  • AAY রেশন কার্ড অথবা BoCW সার্টিফিকেট
  • ঠিকানার প্রমাণ হিসেবে রেশন কার্ড বা বিদ্যুতের বিল
  • জাতিগত শংসাপত্র (SC, ST বা OBC হলে)
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
  • পরিবারের বর্তমান অবস্থার প্রমাণপত্র
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আধার কার্ডে নাম, জন্মতারিখ বা ঠিকানায় ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। আবার রেশন কার্ডের তথ্যের সঙ্গে পরিবারের সদস্যদের তথ্য না মিললেও সমস্যা হবে। একই সঙ্গে পরিবারের সব সদস্যের নাম না থাকলেও আবেদন আটকে যেতে পারে। কারণ এই প্রকল্প পরিবারভিত্তিক। এছাড়া ভুল আয়ের তথ্য দিলে বা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করলেও আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

অনলাইনের মাধ্যমেই এই আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবেন জানুন –

  • প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • এরপর নাম, রেশন কার্ড নম্বর, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের তথ্য দিতে হবে।
  • যোগ্যতা যাচাই হওয়ার পর আধারের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে।
  • সব প্রক্রিয়া শেষ হলেই আবেদন জমা হয়ে যাবে।

Ayushman Bharat Card for Swasthya Sathi Beneficiaries from July

আরও পড়ুনঃ কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ! ফলতাকে ঘিরে বড় বার্তা

জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হওয়ার পর বহু মানুষ সরাসরি উপকৃত হতে চলেছেন। তবে আবেদন করার সময় সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। তাই আগে থেকেই সমস্ত তথ্য ও নথি ভালো করে মিলিয়ে নিয়ে তবেই আবেদন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।