বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন বহু যাত্রী সফর করে থাকেন ট্রেনে। বিভিন্ন বয়সের যাত্রীরা গণপরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন ভারতীয় রেলকে (Indian Railways)। আর এবার সাধারণ যাত্রী যাতায়াতের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই বিষয়ে বিস্তারিত তথ্য আছে এর প্রতিবেদনে জানানো হল।
যাত্রী সুবিধায় বড় উদ্যোগ, শিয়ালদহ ডিভিশনে শুরু নতুন পরিষেবা (Indian Railways)
সূত্রের খবর, ৩১৭৭৬ নম্বর ট্রেনটি ‘শ্রমিক স্পেশ্যাল’ হিসেবে কৃষ্ণপুর এবং কসিমবাজার এর মধ্যে চলাচল করত। স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে ডিভিশনাল কর্তৃপক্ষ এখন এই পরিষেবাকে বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা করেছে (Indian Railways)।

আরও পড়ুন: যুবকদের জন্য নতুন সুযোগ, ‘যুব শক্তি’ প্রকল্পে আবেদনের নিয়ম জেনে নিন
ফলে ট্রেনের সংক্ষিপ্ত টার্মিনেশনের কারণে যাত্রীদের অসুবিধার অবসান হবে। এই নতুন ব্যবস্থা যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে কসিমবাজারে শেষ হওয়া ৩১৭৭৬ নম্বর ট্রেনটি এখন বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটি কৃষ্ণপুর থেকে সকাল ০৬:৫৫ টায় ছাড়বে এবং বহরমপুর কোর্ট স্টেশনে ০৭:৪৭ টায় পৌঁছাবে।
এছাড়াও নতুন EMU পরিষেবা ৩১৭৭৭ নম্বর ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশন থেকে ০৮:৩৫ টায় ছাড়বে এবং লালগোলা পৌঁছাবে ০৯:৩৫ টায়। এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, এই নতুন কৌশলগত পরিষেবাগুলি মুর্শিদাবাদ অঞ্চলের যাত্রীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই চালু করা হয়েছে (Indian Railways)।













