ঝড়ের গতিতে ছুটছে এলপিজির দাম, আপনার শহরে রান্নার গ্যাসের নতুন রেট কত হল?

Published on:

Published on:

LPG Cylinder check today's city-wise rates before booking
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। এই চাহিদায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম কত কি হল‌এক নজরে দেখে নিন।

মঙ্গলে কত হল এলপিজির দাম? জেনে নিন এখনই (LPG Cylinder)

যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যের রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। এই আবহে এক ধাক্কায় বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটেড।

LPG Cylinder check today's city-wise rates before booking

আরও পড়ুন: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, ৭ দিন হাওড়া, নৈহাটি ও ব্যান্ডেলে পাওয়ার ব্লকে বাতিল একাধিক লোকাল ট্রেন

কলকাতায় আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২০২ টাকা। দিল্লিতে আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯১৩ টাকা।

অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০৭১ টাকা।মুম্বইয়ে আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯১২ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০২৪ টাকা।

চেন্নাইয়ে আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯২৮টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৩৭ টাকা।গুরগাঁওয়ে আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯২১ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০৮৮ টাকা (LPG Cylinder)।