বাংলা হান্ট ডেস্ক: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) লিফট ছিড়ে আহত বেশ কয়েকজন। এই ঘটনায় কলকাতা বিমানবন্দরে যথারীতি চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। সূত্রের খবর ৩৪ নম্বর লিফট ছিড়ে পড়ে যায় আচমকা। যারা রক্ষণাবেক্ষণে কাজ করতেন তাদের তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা বিমানবন্দরে লিফ্ট দুর্ঘটনা, গুরুতর আহত ৩ (Kolkata Airport)
সূত্রের খবর কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) ভিতরে যখন রক্ষণাবেক্ষণের লিফটে কাজ চলছিল সেই সময় আচমকা লিফট ছিড়ে পড়ে যায় বলে জানা গিয়েছে। যাত্রীরা সেই সময় থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে এই মুহূর্তে বিমান বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কী করে এই দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন: মেঘ, জঙ্গল আর ঝরনার মায়ায় মোড়া কালিম্পংয়ের এই অফবিট গ্রাম যেন স্বর্গের টুকরো
প্রসঙ্গত সম্প্রতি বড় দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে ঘষটে যায় এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি বিমানের লেজ। বেঙ্গালুরু বিমানবন্দরে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে । এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরুতে অবতরণ করে। তখনই ঘটে যায় এই বিপত্তি।
তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত ছিলে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। যাত্রী এবং বিমনকর্মীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়। জানা গিয়েছে, বিমানে ১৭৯ জন যাত্রী ছিলেন। এআই-২৬৫১ উড়ানটিকে আপাতত বাতিল করা হয়েছে।
পাশাপাশি বেঙ্গালুরু থেকে ফের দিল্লিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছিল। তবে কলকাতা বিমানবন্দরে এদিনের এই লিফট ছেড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Kolkata Airport)।













