বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) আগামী ১২ জুন শুরু হতে চলেছে। যেটি চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। এমতাবস্থায়, এবারের ফুটবল বিশ্বকাপ কোন দল জিতবে সেই প্রসঙ্গে সামনে এল বড় ভবিষ্যদ্বাণী। মূলত, ২৩তম বিশ্বকাপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তাঁর সব ভবিষ্যদ্বাণীই এখন পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে।
নেদারল্যান্ডস জিতবে এবারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)?
প্রথম ৩ টি ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল: ১২ বছর আগে জোয়াকিম ক্লেমেন্ট নিছক মজার ছলে ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করা শুরু করেন। তবে, তিনি যে ফলাফল পেয়েছেন তা তাঁর বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। গত ১২ বছরে জোয়াকিম ক্লেমেন্ট ফিফা বিশ্বকাপ নিয়ে ৩ টি ভবিষ্যদ্বাণী করেছেন, যার সবগুলিই সত্যি হয়েছে। জোয়াকিম ক্লেমেন্ট ২০১৪ সালে প্রথম ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেখানে তিন বলেন যে, তাঁর দেশের দল অর্থাৎ জার্মানি চ্যাম্পিয়ন হবে। যা সত্যি প্রমাণিত হয়। তিনি ২০১৮ ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেটিও সত্যি হয়েছিল। ২০২২ সালে কাতারে যখন ফিফা বিশ্বকাপ সম্পন্ন হয়, তখন তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এবং তাও সত্যি প্রমাণিত হয়।

নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে: এমতাবস্থায়, এই জার্মান অর্থনীতিবিদ এবার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়নেরও ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, এই বছর নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হতে পারে। উল্লেখ্য যে, জোয়াকিম ক্লেমেন্ট, বিজয়ীর ভবিষ্যদ্বাণী করতে কম্পিউটার মডেল ব্যবহার করেছেন। তিনি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের নকআউট ম্যাচগুলির জন্য একটি সম্পূর্ণ রূপরেখা তৈরি করেছেন। এমতাবস্থায়, ফাইনালে নেদারল্যান্ডস কার মুখোমুখি হবে, তাও তিনি প্রকাশ করেছেন।
এই দলগুলি ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারে: জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের কম্পিউটার মডেল অনুসারে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো ৮ টি দল হবে নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল এবং আর্জেন্টিনা। তাঁর মতে, কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি হবে নেদারল্যান্ডস বনাম ফ্রান্স, স্পেন বনাম বেলজিয়াম, ইংল্যান্ড বনাম জাপান এবং পর্তুগাল বনাম আর্জেন্টিনা
আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্য করায় সোশ্যাল মিডিয়া ছাড়ছেন অর্শদীপ সিং? মুছে ফেললেন ২০০-রও বেশি পোস্ট
সেমিফাইনালে জায়গা করে নিতে পারে কোন কোন দল: জোয়াকিমের মতে, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন সেমিফাইনালে উঠবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডস বনাম স্পেন এবং ইংল্যান্ড বনাম পর্তুগাল মুখোমুখি হবে।
আরও পড়ুন: 200 মেগাপিক্সেলের ক্যামেরা! MediaTek Dimensity 9500s চিপসেট, লঞ্চ হল Oppo Reno 16 Series
নেদারল্যান্ডস জিততে পারে ফাইনাল: এদিকে, তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেমিফাইনালে নেদারল্যান্ডস ও পর্তুগাল নিজ নিজ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেবে। যেখানে নেদারল্যান্ডস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মঞ্চে নিজেদের জন্য ইতিহাস তৈরি করতে পারে। তবে, শেষ পর্যন্ত ফুটবলের এই মহাযুদ্ধে কোন দল বাজিমাত করে সেটাই দেখার বিষয়।













