১০ লক্ষ বাড়ি পাবে ক্লিন এনার্জি! বড় পদক্ষেপ আদানি গ্রুপের

Published on:

Published on:

1 million homes will get clean energy! Big step by Adani Group.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এনার্জি সেক্টরে আদানি গ্রুপ (Adani Group) বড় পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই মঙ্গলবার গ্রুপের কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড তথা AGEL জানিয়েছে যে, তারা গুজরাটের খাভদায় তাদের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের (BESS) ক্ষমতা বাড়িয়ে ৩.৩৭ গিগাওয়াট ঘণ্টা করেছে। এই পদক্ষেপের ফলে ১০ লক্ষ বাড়ি ক্লিন এনার্জি পাবে।

বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):

AGEL এক বিবৃতিতে জানিয়েছে যে, ২০২৬ সালের মার্চ মাসে ১.৩৭ গিগাওয়াট-আওয়ার (GWh) ক্ষমতা যুক্ত হওয়ার পর তাদের মোট কার্যকর ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) ক্ষমতা বেড়ে ৩.৩৭ গিগাওয়াট-আওয়ার (GWh) হয়েছে। জানিয়ে রাখি যে, AGEL খাভদায় একটি ৩০ গিগাওয়াট (GW) রিনুয়েবল এনার্জি পার্ক তৈরি করছে। যার মধ্যে ৯.৯ গিগাওয়াট (GW) ক্ষমতা ইতিমধ্যে চালু করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এটি চিনের বাইরে কোনও একক স্থানে অবস্থিত বিশ্বের বৃহত্তম ব্যাটারি সঞ্চয় প্রকল্প এবং বিশ্বব্যাপী দ্রুততম বাস্তবায়িত প্রকল্পগুলির মধ্যে অন্যতম।

 1 million homes will get clean energy! Big step by Adani Group.

কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনা: বিবৃতি অনুসারে, AGEL)এর ৩.৩৭ গিগাওয়াট-আওয়ারের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) ক্ষমতা প্রায় ১০ লক্ষ বাড়িতে একদিনের জন্য ক্লিন এনার্জি সরবরাহ করতে সক্ষম। এছাড়াও, এটি একটানা ১০ ঘণ্টা ধরে ১ কোটি ২০ লক্ষেরও বেশি LED বাল্ব জ্বালাতে পারে। কোম্পানিটি ২০২৬-২৭ অর্থবর্ষে ১০ গিগাওয়াট-আওয়ারের বেশি ব্যাটারি স্টোরেজ ক্ষমতা যুক্ত করার এবং আগামী ৫ বছরে ৫০ গিগাওয়াট-আওয়ারে পৌঁছনোর পরিকল্পনা করছে।

আরও পড়ুন: কোন দেশ জিতবে এবারের ফুটবল বিশ্বকাপ? সামনে এল বড় ভবিষ্যদ্বাণী

এই নেটওয়ার্কটি ১২ টি রাজ্য জুড়ে বিস্তৃত: এই প্রসঙ্গে AGEL-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাগর আদানি জানিয়েছেন, ‘ভারতের ক্লিন এনার্জি রূপান্তরের পরবর্তী পর্যায়ে বৃহৎ আকারের শক্তি সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রিনুয়েবল জ্বালানি ক্ষমতার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য এবং ২৪-ঘণ্টা ক্লিন এনার্জি সরবরাহের জন্য সঞ্চয় পরিকাঠামো অপরিহার্য।’

আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্য করায় সোশ্যাল মিডিয়া ছাড়ছেন অর্শদীপ সিং? মুছে ফেললেন ২০০-রও বেশি পোস্ট

জানিয়ে রাখি যে, এই সংস্থাটি গ্রিড-সংযুক্ত সৌর, বায়ু, হাইব্রিড এবং শক্তি সঞ্চয় প্রকল্পগুলির বিকাশ, মালিকানা এবং পরিচালনা করে। AGEL-এর মোট ১৯.৭ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কার্যকর রিনুয়েবল জ্বালানি পোর্টফোলিও রয়েছে। যা দেশের মধ্যে বৃহত্তম এবং ১২ টি রাজ্য জুড়ে বিস্তৃত।