রান্নার আগে মাছ-মাংস গলাতে নাজেহাল? এই ঘরোয়া কৌশলগুলি বদলে দেবে সমস্যার সমাধান

Published on:

Published on:

Cooking Tips 5 easy tricks to quickly defrost frozen fish and meat
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে ব্যস্ততার জন্য মানুষ প্রতিদিন বাজারে যেতে পারেন না। যার ফলে আগের থেকে মাছ মাংস কিনে ফ্রিজে রেখে দেন। এবার ফ্রিজে রাখার ফলে ফ্রিজে থাকা বরফে মাছ মাংস গুলো শক্ত হয়ে যায়। এবার যখন আপনি রান্না করতে যান তখন আপনাকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে প্রতিবেদনে রইলে এমন কিছু ঘরোয়া টোটকা যেখানে আপনি ফ্রিজে রাখা শক্ত মাছ-মাংস সহজেই নরম করে নিতে পারবেন অথবা ডিফ্রস্ট করতে পারবেন (Cooking Tips)।

ফ্রোজেন মাছ-মাংস দ্রুত ডিফ্রস্টের ৫ সহজ টোটকা (Cooking Tips)

১) ফ্রোজেন মাছ-মাংস ডিফ্রস্ট করতে ঠান্ডা জলেরই সাহায্য নিন। ফ্রোজেন মাছ-মাংস ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখুন। পাত্রের জল প্রতি ২০-৩০ মিনিট অন্তর বদলে দেবেন (Cooking Tips)।

Cooking Tips 5 easy tricks to quickly defrost frozen fish and meat

আরও পড়ুন: ছাত্রীদের কথা ভেবেই বড় পরিকল্পনা সরকারের, রাজ্যের স্কুলে বসছে ন্যাপকিন মেশিন

২) ফ্রিজে রাখার আগে মাংস ফ্রিজার-সেফ ব্যাগে ভরে বেলন দিয়ে বেলে দিন। এতে কিছুটা চ্যাপ্টা হয়ে যাবে। তারপরে এটি ফ্রিজারে রেখে দিন।

৩) ফ্রোজেন মাছ-মাংস একটা মেটাল প্যানের মধ্যে রাখুন। উপর থেকে আর একটা মেটাল প্যান ঢাকা দিয়ে দিন। ধাতু খুব দ্রুত তাপ পরিবহণ করতে পারে।

৪) আজকাল প্রায় সব মাইক্রোওয়েভেই ‘ডিফ্রস্ট মোড’ থাকে। এতে মাত্র কয়েক মিনিটে মাছ-মাংসের বরফ গলে যায়। মাইক্রোওয়েভে ফ্রোজেন মাছ-মাংস দিয়ে ডিফ্রস্ট মোড অন করে দিন। ৩০ সেকেন্ড করে মাইক্রোওয়েভ চালান।

৫) আগের দিন রাতে ফ্রোজেন মাছ-মাংস ফ্রিজার থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিন। এতে ফ্রোজেন মাছ-মাংসের বরফ ছেড়ে যাবে। আর এটাই ফ্রোজেন মাছ-মাংস ডিফ্রস্ট করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় (Cooking Tips)।