শনিতে সোনা-রুপোর দামে বড় টুইস্ট, আজ কলকাতায় ১ গ্রাম হলমার্ক সোনার দর কত হল

Published on:

Published on:

gold price(47)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের বৃদ্ধি সোনার দামে। শনিবার ফের বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। মাঝে একটু একটু করে কমছিল সোনার দাম। শুক্রবার উর্দ্ধমুখী হলুদ ধাতু। আজ ৩০ মে, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৪৯৭০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ১১৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৯৭০০ টাকা। এক্ষেত্রে দাম ১১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৪৯৭০০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৫৭৫০ টাকা। গতকালের তুলনায় দাম ১২০ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৭৫০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৫৭৫০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

আরও পড়ুন: ২২ দিন পর বড় সিদ্ধান্ত, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা হচ্ছেন মন্ত্রী? সামনে এল সম্ভাব্য তালিকা

রুপোর দাম

রুপোরও দাম বেড়েছে এদিন। শনিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৬৩৪৫ টাকা। ১৯৫ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৬৩৪৫০ টাকা। রাতারাতি কেজিতে দাম বেড়েছে ১৯৯৫ টাকা।