আজকের রাশিফল ১ নভেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 1 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই মানি প্ল্যান্টে জল দিন।

বৃষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। কোনও গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ত্রিফলা বা তিনটি জড়িবুটির প্রতিদিন প্রতিদিন সেবন করুন।

মিথুন রাশি: আপনার আজ একজন ঝগড়ুটে ব্যক্তির সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ বিচক্ষণতার সঙ্গে করুন। আজ আপনার একজন নিকটজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস সেবন করুন।

কর্কট রাশি: বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত হয়ে বিপুল অর্থব্যয় করলেও আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। প্রতিটি কাজ আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার ভবিষ্যতের জন্য কোনআ পরিকল্পনা করতে চাইলেও দূর সম্পর্কের একজন আত্মীয় বাড়িতে আসার কারণে তা সম্ভব হবে না। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পরিবারের সদস্যদের যোগ ব্যায়াম এবং ধ্যান করার জন্য অনুপ্রাণিত করুন।

সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের পুরনো বন্ধুদের কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কীভাবে লাভবান হওয়া যায় সেই পরামর্শ পেতে পারেন। বন্ধুদের মাধ্যমে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: বাগানের অভ্যাসের কারণে একটি সবুজ পাত্রে বা বোতলে মানি প্ল্যান্ট লাগান।

কন্যা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও মানসিক চাপের সম্মুখীন হলে আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলুন। কোনও আইনি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একজন আইনজীবীর কাছে যাওয়ার জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিদেশে রয়েছেন এমন একজনের কাছ থেকে আজ আপনি খারাপ খবর পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মন ভালো রাখার লক্ষ্যে নিজের কাছে সাদা চন্দন রাখুন।

Ajker rashifal todays horoscope 1 November 2026.

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাসস্থান সংক্রান্ত পরিবর্তনের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ অবসর সময়ে একটি ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের মাধ্যমে প্রশংসা পাবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। কোথাও শপিংয়ে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পূর্ব দিকে মুখ করে খাবার খান।

বৃশ্চিক রাশি: বিশিষ্ট মানুষদের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। এই দিনটিকে ভালো করে তোলার লক্ষ্যে আপনার মধ্যে থাকা গুণ গুলি ব্যবহার করুন। আপনি আজ অর্ধাঙ্গিনী অথবা বন্ধুদের সঙ্গে অনলাইনে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ এই মন্ত্রটি জপ করুন।

ধনু রাশি: আপনি আজ কোনও মানসিক উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি কুকুরকে সাদা রুটি খেতে দিন।

আরও পড়ুন: চিনে গুপ্তধনের ছড়াছড়ি! ৫০ টি বড় খনির সমপরিমাণ সোনার খোঁজ, মাটির নিচে মূল্যবান ধাতুর বিশাল ভাণ্ডার

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনাকে বিরক্ত করতে পারে। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইল একটি সিনেমা দেখতে পারেন। আপনি আজ ভালো বন্ধুদের উপস্থিতি অনুভব করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটূ কথা বলা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: সোনা-রুপো কেনার দারুণ সুযোগ! ক্রমশ কমছে দাম, কেন এই আকস্মিক দরপতন?

কুম্ভ রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের উপেক্ষা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ শরীরচর্চার পরিকল্পনা করলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করলে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যের শোয়ার জন্য মাদুর ব্যবহার করুন।

মীন রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটান। আপনি আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিধারা গাছের শিকড় একটি পাত্রে জল ভরে সারারাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে সেই জল পান করুন।