বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) সমগ্র টুর্নামেন্ট জুড়েই তাঁর দাপট দেখিয়েছেন। তবে, এবারের IPL-এ রাজস্থানের সফর শেষ হলেও বৈভব সূর্যবংশীর বিষয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৈভব সূর্যবংশী এবার ঝাড়খণ্ড স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত হতে চলেছেন। এই ঘোষণাটি করেছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইরফান আনসারি। তিনি জানান, বৈভব সূর্যবংশীকে ঝাড়খণ্ড স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করা হবে। IPL ২০২৬-এ নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বৈভব সূর্যবংশী আলোচনায় রয়েছেন। রাজস্থান রয়্যালসকে কোয়ালিফায়ার ২-তে পৌঁছতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন, ঝাড়খণ্ড সরকার তাঁর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
বৈভব (Vaibhav Sooryavanshi) ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হবেন:
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইরফান আনসারি, বৈভব সূর্যবংশী সম্পর্কে তথ্য প্রদান করে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘তরুণ ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী, যিনি বিশ্ব ক্রিকেটে তাঁর বিস্ফোরক ব্যাটিং, অসাধারণ প্রতিভা এবং অল্প বয়সে সমগ্র দেশকে মুগ্ধ করেছেন, তাঁকে ঝাড়খণ্ডে সম্মানিত করা হবে। তাঁকে ঝাড়খণ্ড স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও নিযুক্ত করা হবে।’
झारखंड के स्वास्थ्य मंत्री डॉ. इरफान अंसारी की बड़ी घोषणा — युवा क्रिकेट सनसनी वैभव सूर्यवंशी होंगे सम्मानित, स्वास्थ्य विभाग के बनेंगे ब्रांड एंबेसडर।
क्रिकेट जगत में अपनी विस्फोटक बल्लेबाज़ी, अद्भुत प्रतिभा और कम उम्र में ही पूरे देश को प्रभावित करने वाले युवा क्रिकेट सितारे… pic.twitter.com/RebQl2bnbj— Dr. Irfan Ansari (@IrfanAnsariMLA) May 30, 2026
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা: ডাঃ ইরফান আনসারি আরও লিখেছেন, ‘বৈভব, যদিও তোমার দল (রাজস্থান রয়্যালস) ম্যাচটি হেরেছে, তুমি লক্ষ লক্ষ ভারতীয়ের মন জয় করেছ। ডঃ ইরফান আনসারি ব্যাখ্যা করেছেন যে তিনি নিজেও একজন প্রাক্তন খেলোয়াড় ছিলেন এবং তাই বৈভবের ক্ষমতা সম্পর্কে তিন ভালোভাবে জানেন। এত অল্প বয়সে যে আত্মবিশ্বাসের সঙ্গে বৈভব বিশ্বের শ্রেষ্ঠ বোলারদের দাপট দেখিয়েছেন তা প্রশংসনীয়।
আরও পড়ুন: অধিনায়কত্ব হারাবেন সূর্যকুমার! টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভব সূর্যবংশীর? হতে চলেছে বড় পরিবর্তন
তিনি লিখেছেন যে, বৈভব শুধু তাঁর নিজের নামকেই নয়, বরং তাঁর বাবা-মা, বিহার এবং সমগ্র ভারতকেও গৌরবান্বিত করেছেন। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী এর জন্য বৈভবকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে, শীঘ্রই ঝাড়খণ্ডে তাঁকে সম্মানিত করা হবে। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন যে, বৈভব সূর্যবংশী ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছেন। তিনি তাঁর প্রতিভা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ। ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগ যুবক-যুবতীদের মধ্যে স্বাস্থ্য, ফিটনেস, শৃঙ্খলা এবং ইতিবাচক জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে বৈভবের সঙ্গে কাজ করবে। এদিকে, ঝাড়খণ্ড স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বৈভবের নাম ঘোষণা করার সময় স্বাস্থ্যমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করে জানান যে, এই ১৫ বছর বয়সী খেলোয়াড় আগামী দিনে বিশ্ব ক্রিকেটে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দেশ দীর্ঘকাল তাঁর জন্য গর্বিত থাকবে।
আরও পড়ুন: LPG সঙ্কটের আবহেই অ্যাকশন কেন্দ্রের! তেল কোম্পানিগুলিকে বড় নির্দেশ দিল সরকার
IPL ২০২৬-এর পর বৈভব কোথায় খেলবেন: জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এ ১৬ ম্যাচে ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব সূর্যবংশীকে শীঘ্রই টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি উঠছে। অনুমান করা হচ্ছে, সিনিয়র দলে এন্ট্রি নিয়ে বৈভবের অভিষেকের জন্য দৃত অপেক্ষার অবসান ঘটবে। বর্তমানে শ্রীলঙ্কা সফরের জন্য ভারত ‘এ’ দলে বৈভব নির্বাচিত হয়েছেন। যেখানে তাঁকে IPL ২০২৬-এর পর খেলতে দেখা যাবে।













