বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সরকার নতুন লেবার কোড তথা শ্রম আইনের অধীনে গিগ (Gig Workers) এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য কাজ করছে। এর পাশাপাশি, ফান্ড ম্যানেজারদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন প্রকল্পও তৈরি করা হচ্ছে। এছাড়াও, সরকার সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্মকে তাদের সঙ্গে কর্মরত প্রত্যেক গিগ কর্মীকে ২২শে জুনের মধ্যে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করতে বলেছে।
দেশের ১ কোটি গিগ ওয়ার্কারদের (Gig Workers) জন্য বড় পদক্ষেপ সরকারের:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ এ টি পেডনেকার এই প্রসঙ্গে গত শুক্রবার FICCI-AIOE (অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ এমপ্লয়ার্স) আয়োজিত একটি অনুষ্ঠানে বলেন যে, কর্মীসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সমস্ত প্ল্যাটফর্মকে ২২ জুনের মধ্যে মন্ত্রকের ই-শ্রম পোর্টালে তাদের কর্মীদের তথ্য সরবরাহ করতে হবে।

তিনি আরও জানান যে, গিগ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা বিধি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প প্রণয়নে ফান্ড ম্যানেজারদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
এক কোটি কর্মী উপকৃত হবেন: তিনি বলেন, “গিগ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা আইন বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প তৈরির জন্য ফান্ড ম্যানেজারদের খোঁজা হচ্ছে।’
আরও পড়ুন: অধিনায়কত্ব হারাবেন সূর্যকুমার! টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভব সূর্যবংশীর? হতে চলেছে বড় পরিবর্তন
জানিয়ে রাখি যে, নীতি আয়োগের একটি রিপোর্ট অনুসারে, দেশে গিগ কর্মীর সংখ্যা বর্তমানে প্রায় ১ কোটি। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে বেড়ে ২.৫ কোটি ছাড়িয়ে যেতে পারে। এদিকে, সোশ্যাল সিকিউরিটি কোড গত ৯ মে নোটিফাই করা হয়েছিল।













