বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে ঘটতে চলেছে এক বড় চমক। কারণ, ভারতে এবার এমন ট্রেন চালু হতে চলেছে যা পেট্রলবার্গ ডিজেল অথবা বিদ্যুৎ নয়। ট্রেন চলবে জলে। কারণ, দেশে চালু হতে চলেছে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। আজকে প্রতিবেদনে রইল কবে থেকে চালু হবে এই ট্রেন এবং কোন রুটে ছুটবে এই ট্রেনটি সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
ভারতের রেল ইতিহাসে নতুন অধ্যায়, হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু (Indian Railways)
স্বচ্ছ ভারত ও শক্তিশাস্ত্রই পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছে সরকার। এতেই প্রথম পদক্ষেপ হতে চলেছে হাইড্রোজেন ট্রেনের। ভারতীয় রেলওয়ে তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে ভারতীয় রেল (Indian Railways) ১০ কামরার হাইড্রোজেন ফুয়েল সেলভিত্তিক ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। খুব তাড়াতাড়ি এই ট্রেনগুলো চালুর দিন ঘোষণা করা হবে।

আরও পড়ুন: অল্প বয়সে অ্যাকাউন্ট খুললেই পাবে ৭২ লক্ষ টাকা! মেয়ের ভবিষ্যতের জন্য জনপ্রিয় সরকারি স্কিম
মূলত এই ট্রেনগুলো ১২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেমে চলবে। এছাড়া হাইড্রোজেনের সঙ্গে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করবে। আর সেই বিদ্যুতেই চলবে এই ট্রেনগুলি।
পাশাপাশি শুধু এখান থেকে নির্গত হবে জলীয়বাষ্প। এছাড়াও এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৭৫ কিলোমিটার। ইতিমধ্যে জিন্দে একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন স্টোরেজ ও রিফুয়েলইন ফেসিলিটি তৈরি করা হয়েছে।
এছাড়া ভারতের হাইড্রোজেন ট্রেন প্রজেক্ট চালু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই হাইড্রোজেন ট্রেন দেশের মাত্র জার্মানি, চিন, জাপান ও আমেরিকান মতন হাতে গোনা কয়েকটি দেশেই রয়েছে। এবার সেই তালিকায় নথিভূক্ত হতে চলেছে ভারতের নাম। পাশাপাশি নর্থান রেলওয়ের হরিয়ানা সেকশনে এই ট্রেন প্রথম চলবে বলে জানা গিয়েছে (Indian Railways)।













