অল্প বয়সে অ্যাকাউন্ট খুললেই পাবে ৭২ লক্ষ টাকা! মেয়ের ভবিষ্যতের জন্য জনপ্রিয় সরকারি স্কিম

Published on:

Published on:

SSY Scheme serves as a source of hope for a daughter's education and future
Follow

বাংলা হান্ট ডেস্ক: মেয়েদের পড়াশোনা ও ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকারের তরফ থেকে নানা ধরনের স্কিম চালায়। কিন্তু সুকন্যা সমৃদ্ধ যোজনা হল তার মধ্যে একটু অন্যতম জনপ্রিয় স্কিম (SSY Scheme)। এখানে আপনি পোস্ট অফিসের দ্বারা পরিচালিত স্কিমের অল্প টাকা দিয়ে দীর্ঘমেয়াদি এই ক্রিমটি চালাতে পারবেন। যেখান থেকে আপনি আপনার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত দুশ্চিন্তাও কমাতে পারবেন। পাশাপাশি একটি বিনিয়োগে উচ্চ সুদের হার প্রদান করে। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য (SSY Scheme)।

কন্যার পড়াশোনা ও ভবিষ্যতের জন্য ভরসা এই সরকারি প্রকল্প (SSY Scheme)

পোস্ট অফিস দ্বারা পরিচালিত এই স্কিমটি একটি জিরো রিস্ক স্কিম, কারণ সরকার নিজেই এর বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তা দেয়।সুকন্যা সমৃদ্ধি (SSY Scheme) যোজনা ২০১৫ সালে মোদী সরকার চালু করেছিল। এটি বিশেষভাবে কন্যাদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য তৈরি করা হয়েছিল।

SSY Scheme serves as a source of hope for a daughter's education and future

আরও পড়ুন: ফ্রিজে ডাল রেখে সমস্যায়? কয়েকটি সহজ কৌশলেই মিলবে সমাধান

১০ বছরের কম বয়সী মেয়েদের অ্যাকাউন্ট তাদের বাবা-মায়ের নামে খোলা হয়। ২৫০ টাকার প্রাথমিক বিনিয়োগে একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের অধীনে প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগের অনুমতি রয়েছে।

পোস্ট অফিস SSY স্কিমের মেয়াদ ২১ বছর, কিন্তু মেয়ের বাবা-মাকে শুধুমাত্র প্রথম ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়, যার মধ্যে ছয় বছরের লক-ইন পিরিয়ড রয়েছে।সরকারি স্কিম সুকন্যা সমৃদ্ধির অধীনে ৭২ লক্ষ টাকা সংগ্রহের হিসাব খুবই সহজ। এর জন্য, আপনার মেয়ের নামে খোলা এই অ্যাকাউন্টে প্রতি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করতে হবে এবং সেই অনুযায়ী, বছরে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

এই স্কিমের অধীনে শুধুমাত্র দুই কন্যার অ্যাকাউন্টের ক্ষেত্রেই ৮০সি ধারায় কর ছাড় পাওয়া যেত। তবে এখন, প্রথম কন্যার পর যমজ কন্যা জন্মালে তাদের অ্যাকাউন্টও কর ছাড়ের জন্য যোগ্য হবে। এই প্রকল্পের সুবিধা পেতে, আপনি নিকটস্থ যেকোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন (SSY Scheme)।