বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে জুনের প্রথম দিন সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
সপ্তাহের শুরুতে সোনার দামের পতন, জানুন আজকের রেট (Gold Price)
ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের (Gold Price)।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন ফেরাতে বড় পরিকল্পনা রাজ্যের
সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ। আজ ২২ ক্যারেট সোনার দাম ১৪৭৩৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১২১০০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৬৪১৭৪ টাকা হয়েছে ৷
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।
সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই।













