স্কুলের ‘হেড স্যার’ থেকে রাজ্যের পূর্ণমন্ত্রী! কাঁথির অরূপ দাসের জীবন কাহিনী অবাক করবে

Published on:

Published on:

From school 'head sir' to state minister Arup Das‌
Follow

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রীসভা সম্প্রসারণকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা । সোমবার লোক ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক নতুন মুখ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পেয়েছেন। তবে তাঁদের মধ্যে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস (Arup Das)।

স্কুলের হেড স্যার অরুপ দাস (Arup Das) এবার মন্ত্রী

রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মোট ৩৫ জন মন্ত্রী শপথ নেন। নতুন মন্ত্রীদের তালিকায় অরূপ দাসের নাম ঘোষণার পর থেকেই কাঁথি মহকুমা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের কাছে তিনি রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন জনপ্রিয় শিক্ষক হিসেবেও পরিচিত।

পেশাগত জীবনের শুরু থেকেই শিক্ষাক্ষেত্রকে বেছে নিয়েছিলেন অরূপ দাস। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বহু বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ছাত্র, অভিভাবক ও সহকর্মীদের মধ্যে বিশেষ সম্মান অর্জন করেন।

শুধু বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বই নয়, সমাজের পিছিয়ে পড়া অংশের শিক্ষার্থীদের প্রতিও ছিল তাঁর বিশেষ দায়বদ্ধতা। আর্থিকভাবে দুর্বল বহু ছাত্রছাত্রীকে তিনি নিজের উদ্যোগে বিনামূল্যে পাঠদান করতেন। ফলে শিক্ষক হিসেবে তাঁর পরিচিতি কেবল শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজসেবার ক্ষেত্রেও তিনি প্রশংসিত হন।

রাজনীতির সঙ্গে আগ্রহ থাকলেও দীর্ঘ সময় তিনি সক্রিয় দলীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নামেন। প্রথমবার ভোটের লড়াইয়েই জয়লাভ করেন। তাঁকে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কাঁথি পুরসভার কাউন্সিলর হিসেবেও তিনি অতীতে দায়িত্ব সামলেছেন এবং এলাকার নানা উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

From school 'head sir' to state minister Arup Das‌

আরও পড়ুন : সারারাত এসি চললেও বিদ্যুতের বিল আসবে অর্ধেক, রিমোটে লুকিয়ে থাকা এই ‘ফিচার’ জানেন?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় তাঁর ওপর আস্থা রাখে। দক্ষিণ কাঁথির ভোটাররাও সেই আস্থার মর্যাদা দিয়ে তাঁকে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় পাঠান। নির্বাচনী সাফল্যের পর এবার রাজ্যের মন্ত্রীসভায় জায়গা করে নিয়ে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল। শিক্ষক থেকে পূর্ণমন্ত্রী হয়ে ওঠা অরূপ কুমার দাসের সাফল্য নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে অন্যতম।