“অরূপ বিশ্বাস কাজ করতে দিত না, সুজিত বসু…”! এবার বিস্ফোরক মমতার ভাই

Published on:

Published on:

Mamata Banerjee brother Babun Banerjee explosive comment slams Aroop Biswas Sujit Bose
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের সাক্ষী থেকে বাংলা। তৃণমূল জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর জোড়াফুল শিবিরের একাধিক নেতা-নেত্রীকে ‘বেসুরো’ হতে দেখা গিয়েছে। এবার শোরগোল ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)।

বিস্ফোরক মমতার (Mamata Banerjee) ভাই

বাবুন এদিন সরাসরি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে নিশানা করেন। সেই সঙ্গেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। মমতার ভাইয়ের কথায়, “সুভাষ চক্রবর্তী, মদন মিত্রের সঙ্গে কাজ করেছি। অরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করিনি, বনিবনা হত না। ও আমায় কাজ করতে দিত না। সুজিত বসু মিথ্যে বলে আমার থেকে হকি নিয়ে নিয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাই”।

এরপর নিজের ‘যন্ত্রণা’র কথাও তুলে ধরেন বাবুন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন কোণঠাসা। বাড়ি থেকে ত্যাজ্যপুত্র হয়ে গিয়েছি। দিদি শুধু রাখি-ভাইফোঁটায় ডাকত। কেউ আমার কষ্ট বোঝে না”।

আরও পড়ুনঃ সই-জাল কাণ্ডে তোলপাড়! এর মাঝেই ফের স্পিকারকে চিঠি অভিষেকের, যা লেখা তাতে…

এদিকে বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরেও ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছে। সোমবার দলবিরোধী কাজ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়দের (Mamata Banerjee) দল। এরপর সূত্র মারফৎ জানা যায়, ঋতব্রত সহ তৃণমূলের (TMC) প্রায় ৫০ জন বিধায়ক বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে ভিন্ন অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন।

Mamata‌ Banerjee's explosive comment on BJP

এদিন বিধানসভায় ঢোকার মুখে ঋতব্রত অবশ্য বলেন, “কোন বিধায়ক, কীসের তালিকা? নিজের কাজে আমি বিধানসভায় এসেছি। কোনও রকম তালিকা আনিনি। এসব জল্পনা”। কিন্তু তা সত্ত্বেও তৃণমূলে ভাঙনের জল্পনা অব্যাহত। শেষ অবধি কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।