লক্ষ লক্ষ টাকা তোলাবাজি-হুমকির অভিযোগ, অবশেষে গ্রেফতার স্বরূপ বিশ্বাস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ রয়েছে স্বরূপ তথা ‘বিশ্বাস ব্রাদার্স’ এর বিরুদ্ধে। এবার আলিপুর থানার পুলিশ গ্রেফতার করল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

গুরুতর অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)

অভিযোগ, নিউ আলিপুর এবং টালিগঞ্জ এলাকায় নির্মাণ ব্যবসায়ী এবং প্রোমোটারদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করা হত। তাঁদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই স্থানীয় প্রোমোটার এবং ব্যবসায়ীদের একাংশ নবান্ন এবং রাজ্য পুলিশের শীর্ষ স্তরে অভিযোগ জানাচ্ছিলেন স্বরূপের বিরুদ্ধে।

Swarup biswas arrested on Thursday

কী অভিযোগ স্বরূপের বিরুদ্ধে: অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, নিউ আলিপুর ও টালিগঞ্জ এলাকায় কোনও নতুন বহুতল বা ফ্ল্যাট নির্মাণ করতে গেলে স্বরূপ বিশ্ব এবং তাঁর অনুগামীদের তোলা দিতে হত। কেউ টাকা দিতে অস্বীকার করলে নির্মাণ বন্ধ করে দেওয়া থেকে মারধোরের হুমকি পর্যন্ত দেওয়া হত বলে অভিযোগ।

আরও পড়ুন : ঝোড়ো ব্যাটিং বিদ্যা-পরশুরামের, নম্বর বাড়তেই ওলটপালট TRP, শীর্ষে কে?

কী কারণে গ্রেফতারি: জানা গিয়েছে, একটি বড় নির্মাণ সংস্থার তরফে সম্প্রতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে কোটি টাকা দাবি এবং হুমকি দেওয়ার এফআইআর দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে।

আরও পড়ুন : যানজটের চিন্তা শেষ, কলকাতা স্টেশন থেকে জুড়ছে করুণাময়ী, নতুন মেট্রো রুটের পরিকল্পনা

প্রসঙ্গত, টলিপাড়াতেও দীর্ঘদিন ধরে ‘বিশ্বাস ব্রাদার্স’ এর বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর টলিউডেও আসছে পরিবর্তন। এর মাঝেই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।