এখনও পাননি অন্নপূর্ণা যোজনা! আগামী ৭ দিনে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জেনে নিন ৫ মিনিটে

Published on:

Published on:

annapurna yojana(5)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকা শুরু হয়ে ইতিমধ্যেই। প্রতিশ্রুতি মতোই বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই প্রায় ২৯ লক্ষ জনের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ বা ৩০০০ টাকা করে ঢুকতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই এখনও কোনো টাকাই পাননি।

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনা? Annapurna Yojana

যারা এখনও পর্যন্ত নতুন ফর্ম ফিলআপ করে উঠতে পারেননি, তাঁদের কত টাকা পাবেন, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। নতুন ফর্ম ফিল-আপ না না করা পর্যন্ত কী সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা ব্যাঙ্কে পাবেন? এমন প্রশ্নও করছেন অনেকে। যাদের অ্যাকাউন্টে এখনও কোনও টাকাই ঢোকেনি, তারা কী আগামী ৭ দিনে এই টাকা পাবেন? জানুন কীভাবে বুঝবেন।

অন্নপূর্ণা ভাণ্ডারের কত টাকা ঢুকবে চেক করতে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিন। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে।

এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন। Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে।

annapurna yojana(3)

আরও পড়ুন: বাড়ল বিপদ! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে স্থানীয় ব্লক অফিস বা পুরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখিয়ে তথ্য সংগ্রহ করতে হবে।