বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। এদিকে, টিম ইন্ডিয়ার T20 দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার। এই আবহে ক্রিকেট অনুরাগীদের একাংশ মনে করছেন সূর্যকুমারের T20 কেরিয়ার কী তাহলে শেষ হয়ে যাবে? এই প্রশ্নের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অধিনায়কত্ব হারানোর পর অবসর নিচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)?
মূলত, গত ৭ জুন, ভারতীয় দলের অধিনায়কত্ব পরিবর্তনের একদিন পর, ‘এক্স’ প্ল্যাটফর্মে সূর্যকুমার যাদব নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয় যে, প্রথম বলেই ছক্কা হাঁকানো থেকে শুরু করে T20 বিশ্বকাপ জেতা পর্যন্ত তাঁর এই সফর ছিল অসাধারণ এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।

এদিকে, এই পোস্টটি ক্রিকেট অনুরাগীদের অবাক করেছে এবং পোস্টটি শত শত লাইক, কমেন্ট পাওয়ার পাশাপাশি পোস্টটিকে রি-পোস্ট করা হচ্ছে। এছাড়াও, ক্রিকেট অনুরাগীরা তাঁকে তাঁর অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দনও জানাচ্ছে।
আরও পড়ুন: আরও বাড়বে ভারতীয় সেনার শক্তি! দুর্গম অঞ্চলেও শত্রুদের ঘুম ওড়াবে নতুন MSV, চমকে দেবে ক্ষমতা
তবে, সত্যিটা হল, সূর্যকুমার যাদব এই ধরণের কিছুই পোস্ট করেন নি। অর্থাৎ, এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট। যেটি ২০২৬ সালের মে মাসে তৈরি করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকেই এই পোস্টটি করা হয়েছে। এই প্রসঙ্গে জাগিয়ে রাখি যে, সূর্যকুমার যাদব এখনও তাঁর অবসরের ঘোষণা করেননি। কিংবা এই ধরণের কোনও ইঙ্গিতও দেননি। তাই, এটা কখনোই বলা যাবে না যে সূর্যকুমারের জন্য টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: BCCI পরিবর্তন করল নিয়ম! সচিন তেন্ডুলকারের মতো বিশেষ অনুমতি পেলেন বৈভব সূর্যবংশী
উল্লেখ্য যে, সূর্যকুমার যাদব ২০২১ সালের মার্চ মাসে ভারতের হয়ে T20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং প্রথম বলেই ছক্কা হাঁকান। পরবর্তীকালে তিনি তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে টিম ইন্ডিয়াকে একাধিক জয় এনে দেন।













