মহিলা যাত্রীদের কথা ভেবেই বড় পদক্ষেপ, ১৪টি রুটে বাড়ানো হল বাসের সংখ্যা

Updated on:

Updated on:

Free Bus government buses are increasing on 14 routes to meet the needs of female passengers
Follow

বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সোমবার, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus) । তবে রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করার পর থেকে ব্যাপক পরিমাণে ভিড় হচ্ছে কিছু কিছু রুটে। এবার রুট পিছু প্যাসেঞ্জারের হার বেড়ে গিয়েছে কোথাও কোথাও ২২-২৫% পর্যন্ত। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রী দুর্ভোগ কমাতে ও পরিষেবা ঠিকঠাক ভাবে দেওয়ার জন্য নির্দিষ্ট বেশ কিছু রুটে বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতর।

মহিলা যাত্রীদের চাহিদা মেটাতে ১৪টি রুটে বাড়ছে সরকারি বাস (Free Bus)

সূত্রের খবর, সেই সমীক্ষা–রিপোর্টের ভিত্তিতেই কলকাতার ১৪টি রুটে বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা। এর মধ্যে আছে উল্টোডাঙা-ইকো স্পেস (নিউ টাউন), ইকো পার্ক-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-সেক্টর ফাইভ, যাদবপুর-করুণাময়ী, রথতলা-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-রুবি, হাওড়া স্টেশন–গড়িয়া, হাওড়া স্টেশন–বিমানবন্দর, রুবি–হাওড়া (Free Bus)।

Free Bus government buses are increasing on 14 routes to meet the needs of female passengers

আরও পড়ুন: শিয়ালদহে মেগা ব্লকের কাউন্টডাউন, ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন

দপ্তরের আধিকারিকদের পর্যবেক্ষণ  কন্ডাক্টর ও চালকদের একাংশ স্টপে মহিলা যাত্রীদের অপেক্ষা করতে দেখলেও বাস থামাচ্ছেন না, কারণ তাঁদের টিকিট কাটার ব্যাপার নেই।

পরিবহণ দপ্তরের সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও কোনও রুটে মহিলাদের ভিড় এত বেশি হচ্ছে যে অফিস টাইম তো দূর, অন্যান্য সময়েও কার্যত পা রাখার জায়গাটুকু থাকছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।

বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের আওতায় ৩৬৮টি রুটে ১ হাজার ৭৮৩টি সরকারি বাস চালু রয়েছে। ছ’মাসের মধ্যে আরও ৫০টি ইলেকট্রিক বাস নামানো হবে বলে ঠিক হয়েছে (Free Bus)।