বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকে দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। একের পর এক নানা পার্বণ চলছে। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়াল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ (DA) ও ডিআর বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
৬.৩৭ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা | (Dearness Allowance)
দুই দফায় ৩.৬৪ শতাংশ ও ২.৭৩ শতাংশ হারে ডিএ ও ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া টাকা মেটানো নিয়েও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। কর্মীদের চাকরির ধরণ, অবসরের সময়সীমা ও পিএফের আওতার উপর ভিত্তি করে বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে সব কর্মী এক পদ্ধতিতে বকেয়া পাবেন না।
আরও পড়ুনঃ সপ্তমীতেও খেল দেখাবে বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-জলের পূর্বাভাস, আবহাওয়ার আপডেট
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের দুই দফায় ডিএ বৃদ্ধির জন্য বিপুল খরচ করছে তেলেঙ্গানা সরকার। প্রথম দফায় ৩.৬৪ শতাংশের জন্য রাজ্যের আনুমানিক ১৭৪৭ কোটি টাকা ব্যয় হবে। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই খরচের পরিমাণ ১৩১০ কোটি টাকা। দুই দফা মিলিয়ে মোট খরচের পরিমাণ ৩০৫৭ কোটি টাকা।
বকেয়া টাকা নিয়ে রাজ্য সরকার জানিয়েছে, যেসব রাজ্য সরকারি কর্মী জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আওতায় আছেন, তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার টাকা জিপিএফ অ্যাকাউন্ট জমা পড়বে। সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তি অনুসারে সেই বকেয়া জমা ও তোলার নিয়ম কার্যকর হবে।

এছাড়া যেসব রাজ্য সরকারি কর্মী ২০২৭ সালের ৩১ জানুয়ারি বা তার আগে অবসর নেবেন, তাঁদের বকেয়া মেটানোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। এই ধরণের কর্মীরা তাঁদের প্রাপ্য টাকা ৩৩টি সমান কিস্তিতে পাবেন। সংশ্লিষ্ট কর্মীর অবসরের সময়সীমা ও প্রযোজ্য পেনশন প্রকল্পের উপর ভিত্তি করে এই টাকা দেওয়ার ব্যবস্থা কার্যকর হবে।
দীপাবলির আগে তেলেঙ্গানা সরকারের ডিএ ও ডিআর বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্যের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।














