বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে ১২৫ দিনের কাজের প্রকল্পকে বাস্তবায়নের জন্য ও স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে জেলাশাসকদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সোমবার মুখ্য সচিব মনোজ আগরওয়াল জেলার প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা জানিয়েছেন প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর নজরদারি ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।
ভুয়ো তথ্য রুখতে জব কার্ডধারীরা প্রশাসনের নজরে (VB G RAM G Scheme)
তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা বাদে রাজ্যের বাকি জেলাগুলিতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রকল্পটি জুনের প্রথম সপ্তাহ থেকেই চালু হবে। সেই কথা মতো কাজ শুরু হয়েছে (VB G RAM G Scheme)।

আরও পড়ুন: ঘরে বসেই জানুন আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি না, স্টেপ বাই স্টেপ জেনে নিন নিয়ম
এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে ভুল পরিকল্পনা, যথাযথ তদারকির অভাব, প্রয়োজনের তুলনায় বেশি কাজ অনুমোদন, তথ্য যাচাইয়ে গাফিলতি, কাজ সম্পূর্ণ করতে বিলম্ব, এমআইএস আপডেটে দেরি।
পাশাপাশি অপর্যাপ্ত পরিদর্শন এবং দুর্বল সামাজিক নিরীক্ষার মতো কারণে প্রকল্প বাস্তবায়নে একাধিক সমস্যা তৈরি হয়েছিল। এবার সেই সব ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রকল্পটির মূল উদ্দেশ্য শুধু কর্মসংস্থান নয়, উৎপাদনশীল ও স্থায়ী সামাজিক সম্পদ গড়ে তোলা। বিশেষ করে জল সংরক্ষণ, খরা প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারকে অগ্রাধিকার দিতে হবে (VB G RAM G Scheme)।













