শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে মধুচন্দ্রিমা, রাগে বিচ্ছেদের সিদ্ধান্ত নববধূর

Updated on:

Updated on:

Uttarpradesh wife decides to end relationship over family package honeymoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: এ যেন সংসার তৈরি হওয়ার আগে ভাঙার গল্প। কারণ মধুচন্দ্রিমায় পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া নিয়ে রাগে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন নববধূ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। জানা যায়, বিয়ের পর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিম এ গিয়েছিলেন তিনি। কিন্তু তাদের সঙ্গে ভিড় জমালেন শ্বশুরবাড়ির লোকজন। সেখান থেকেই এই কোলাহল শুরু। আর বিষয়টি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ডিভোর্সের পথে।

হানিমুনে ফ্যামিলি প্যাকেজ ক্ষোভে সম্পর্ক ছাড়ার সিদ্ধান্ত স্ত্রীর (Uttarpradesh)

সূত্রের খবর, অন্যান্য সব বিয়ের মতন উত্তরপ্রদেশের (Uttarpradesh) এই দম্পতি বিয়ের পরই মধুচন্দ্রিম এ গিয়েছিলেন। কিন্তু অচিরেই নববধূ আবিষ্কার করেন তাদের এই সফরে সঙ্গী হিসেবে শশুর শাশুড়ি ননদ ও দেওর সকলেই এসেছেন। এরপরই তিনি শটাং নালিশ জানিয়েছেন এক বিবাহ কাউন্সিলিং কেন্দ্রে।

Uttarpradesh wife decides to end relationship over family package honeymoon

আরও পড়ুন: আদ্রা শাখায় ট্রেন পরিষেবায় বড় কাটছাঁট, একাধিক এক্সপ্রেস ও মেমুর সময়সূচিতে বদল

তারপরে ওই তরুণী স্পষ্ট দাবি করেন, মধুচন্দ্রিমা স্বামী ও স্ত্রীর একান্ত সময় কাটানোর জন্য। যার মাধ্যমে তৈরি হয় বোঝাপড়া। সেখানে পরিবারের সদস্যরা যদি থাকে তাহলে সেই সম্পর্কের গভীরতা তৈরি হয় না। এর ফলে তিনি সময় পাইনি স্বামীর কাছাকাছি থাকার। আর এই অসন্তোষের কারণে শেষে তৈরি হয় মতভেদ।

যদিও এই বিষয়ে ওই মহিলার স্বামীর দাবি, তিনি এই বিষয়টায় অন্যায় কিছুই দেখছেন না। তিনি বরাবরই বলে আসছেন যে, পরিবারের সবাইকে খুশি করার লক্ষ্যেই তিনি তাঁদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই সফরে নিজের বাবা-মা ও ভাইবোনদের অন্তর্ভুক্ত করার মধ্যে তিনি কোনও অসঙ্গতি দেখছেন না।

পাশাপাশি এ বিষয়ে কোনও ভুল করেছেন বলেও মনে করেন না। ওয়াকিবহাল মহলের ধারণা, এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির ধাক্কাতেই নতুন দাম্পত্য এখন ভেঙে পড়ার মুখে। বারবার কাউন্সেলিংয়ের পরও জট কাটেনি। পরিস্থিতি যা এখন কেবল একটাই রাস্তা খোলা। ডিভোর্সের (Uttarpradesh)।