ভিড় এড়িয়ে উত্তরবঙ্গ সফর, কলকাতা-NJP যাত্রায় এই রুটে মিলতে পারে টিকিট

Published on:

Published on:

Indian Railways can't get a ticket to NJP find out about alternative routes
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। তার ওপর এক স্থান থেকে কর্মস্থানে যাওয়ার জন্য মানুষ এই ট্রেনের ওপর নির্ভর করে থাকেন। আর বর্তমানে কলকাতায় যখন তেতে উঠেছে গরমে। তখন কলকাতা সহ দক্ষিণ বঙ্গবাসীর প্রাণ আইঢাই করে ওঠে পাহাড়ের জন্য। হাতের কাছে পাহাড়ের কথা বললেই থাকে উত্তরবঙ্গ। তবে উত্তরবঙ্গ যাই বললেই সব সময় যাওয়া হয়ে ওঠেনা। কারণ সব সময় সেখানে টিকিট পাওয়া যায় না ট্রেনের (Indian Railways)। তবে আজকে প্রতিবেদনে রইল আপনি কিভাবে ইচ্ছা থাকলে পাহাড় যেতে পারবেন সেই বিষয়ে তথ্য।

NJP যাওয়ার টিকিট পাচ্ছেন না? জেনে নিন বিকল্প রুট (Indian Railways)

উত্তরবঙ্গ যাওয়ার এমন একটি সিক্রেট রুট রয়েছে, যার খবর রাখেন না বহু সাধারণ যাত্রী। ফলে এই রুটে যে কোনও সময়ই এন্তার ফাঁকা সিট পাওয়া যায়। যাওয়ার মাত্র দিন সাতেক আগেও এই রুটের ট্রেনগুলিতে ফাঁকা সিট থাকে। জেনে নিন সে ট্রেনগুলো রুট (Indian Railways)।

Indian Railways can't get a ticket to NJP find out about alternative routes

আরও পড়ুন: আয়ুষ্মান ভারতে কী কী রোগের চিকিৎসা হয়? বিস্তারিত জেনে নিন

১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে রাত ৮টা বেজে ৪০ মিনিটে। প্রতিদিন চলা এই ট্রেনটি আপনাকে বারসোই পৌঁছে দেবে ভোর ৫টার সময়। মজার বিষয় হল, এক সপ্তাহ পর অর্থাৎ ১৭ জুনের টিকিট এখনও এই ট্রেনে পাওয়া যাচ্ছে।

এছাড়াও NJP বা শিলিগুড়ি পৌঁছতে এরপর বারসোই থেকে ট্রেন ধরতে হবে। ভোর ৫টা ১৭-তে রয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস। সাত দিন পরের টিকিট এখনও এই ট্রেনে ফাঁকা।

এই এছাড়াও সকাল ৮টা ২৫-এ রয়েছে কামাখ্য়া ক্যাপিটাল এক্সপ্রেস। এই ট্রেনটি যায় শিলিগুড়ি পর্যন্ত। স্লিপারে ১৭-১৮ জুনের টিকিট ওয়েটিং লিস্ট থাকলে ২২ জুনের পর থেকে সব টিকিট এখনও ফাঁকা। এছাড়াও বেলার দিকের ট্রেনেও স্লিপার ক্লাসে প্রচুর সিট আনরিজার্ভড রয়েছে।

পাশাপাশি বারসোই থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব মাত্র আড়াই থেকে সাড়ে ৩ ঘণ্টার মধ্যে। ফলে সকাল ৮টা ২৫-এর ট্রেন ধরলে ১২টা ২০ নাগাদ পৌঁছে যাওয়ার কথা শিলিগুড়িতে। আবার সকাল সাড়ে ১০টার ট্রেন ধরলে দুপুর ১টায় পৌঁছে যাওয়া সম্ভব NJP-তে (Indian Railways)।