বাংলা হান্ট ডেস্ক: বেকার যুবক-যুবতীদের তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের নতুন সরকার। যদিও আগে যুব সাথী প্রকল্প বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে। আর এই যুব সাথী প্রকল্প বদলেই চালু হবে যুবশক্তি প্রকল্প (Yuva Shakti)। এই প্রকল্পের আওতায় বেকাররাই ভাতা পাবেন। তবে এর জন্য থাকতে হবে ডিবিটি লিঙ্ক।
যুবশক্তির ৩ হাজার টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে (Yuva Shakti)
তবে এই প্রকল্প কবে থেকে চালু হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে কবে থেকে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২২ জুন বাজেটে আগামী এক বছরের এই প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করা হবে (Yuva Shakti)।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কতদিন লাগবে? আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জানুন
প্রসঙ্গত রাজ্যজুড়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে একটি জনকল্যাণমূলক উদ্যোগ। যেখানে আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। আর এর জায়গায় রাজ্যের নতুন সরকার নিয়ে আসতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এখানে মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে।
এর পাশাপাশি কর্মজীবনে উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত এককালীন অনুদানও চালু করেছে। এই প্রকল্পের আওতায় আপনি মাসিক তিন হাজার টাকা করে ভাতা পাবেন। তবে জেনে নিন এই ভাতা পাওয়ার জন্য কারাযোগ্য।
যুবশক্তি ভাতা কারা পাবেন?
অবশ্যই কমপক্ষে মাধ্যমিক (দশম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদন করার সময় অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে।
পোর্টালটি কি চালু হয়েছে?
‘যুবশক্তি ভরসা কার্ড’-এর জন্য আনুষ্ঠানিক পোর্টালটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তবে সরকার জানিয়েছে যে, ফর্ম জমা দেওয়ার তারিখসহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
কীভাবে টাকা দেওয়া হবে?
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর, রাজ্য সরকার জমা দেওয়া সমস্ত তথ্য পরীক্ষা ও যাচাই করবে। সফল যাচাইকরণের পর, মাসিক ৩,০০০ টাকার ভাতা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে (Yuva Shakti)।













