আয়ুষ্মান কার্ড আছে? আপনার জেলার কোন হাসপাতালে মিলবে ফ্রি চিকিৎসা, মোবাইলে এই ভাবে দেখে নিন

Published on:

Published on:

Important warning regarding application for Ayushman Bharat scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষ এবার আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের চুক্তি স্বাক্ষরের পর এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গও যুক্ত হয়েছে। ফলে রাজ্যের বাসিন্দারা শুধু বাংলাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত হাসপাতালেও চিকিৎসার সুবিধা নিতে পারবেন। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ থাকায় সাধারণ মানুষের চিকিৎসার খরচের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) হাসপাতাল তালিকা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সারা দেশে মোট ৩৬ হাজার ১৯৩টি হাসপাতাল আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৫৫৭টি বেসরকারি হাসপাতাল। ফলে বাংলার মানুষ দেশের প্রায় সব বড় শহরেই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

বর্তমানে ৭০ বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাওয়ার যোগ্য। তাঁদের আয় কত, তা এখানে কোনও বিষয় নয়। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার কভার দেওয়া হয়।

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের (Ayushman Bharat) সবচেয়ে বড় সুবিধা হল ক্যাশলেস চিকিৎসা। অর্থাৎ হাসপাতালে ভর্তি, অপারেশন বা গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য রোগীকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয় না। চিকিৎসার খরচ প্রকল্পের আওতায় মিটে যায়। সবচেয়ে বড় সুবিধা হল, এই প্রকল্পের কার্ডে পরিবারের সদস্যসংখ্যার উপরও কোনও সীমাবদ্ধতা নেই। পরিবারের আকার, বয়স বা লিঙ্গের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া হয় না। ফলে বড় পরিবারও একই সুবিধা পেতে পারে।

আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় চিকিৎসকের পরামর্শ, ওষুধ, বিভিন্ন পরীক্ষা, অস্ত্রোপচার, আইসিইউ-র খরচ, ইমপ্ল্যান্ট, হাসপাতালে থাকা এবং খাবারের খরচও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগে এবং ছুটি পাওয়ার ১৫ দিন পর পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত নির্দিষ্ট খরচও কভারের মধ্যে রাখা হয়েছে। শুধু সাধারণ চিকিৎসাই নয়, চিকিৎসার সময় কোনও জটিলতা তৈরি হলে তার খরচও এই প্রকল্পের আওতায় আসে। এমনকি আগে থেকে থাকা রোগের চিকিৎসাও প্রথম দিন থেকেই এই বিমার সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত।

এই প্রকল্পের (Ayushman Bharat) আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পোর্টেবিলিটি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও কেউ যদি দিল্লি, মুম্বই বা অন্য কোনও রাজ্যের তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা করান, সেখানেও একইভাবে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে।

তবে অনেকেরই প্রশ্ন, তাঁদের এলাকার কোন হাসপাতালে এই সুবিধা মিলবে? সেই তথ্য খুব সহজেই অনলাইনে জানা যায়। এজন্য আয়ুষ্মান ভারতের সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Find Hospitals’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘By District’ নির্বাচন করে নিজের রাজ্য ও জেলার নাম দিলেই সংশ্লিষ্ট এলাকার তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের তালিকা দেখা যাবে।

Ayushman Bharat what medical benefits are available

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে গিয়ে সমস্যায়? জানুন কোন ভুলে আটকে যাচ্ছে আবেদন

এছাড়া পিন কোডের মাধ্যমেও হাসপাতাল খোঁজার সুবিধা রয়েছে। ফলে বাড়িতে বসেই সহজে জানা যাবে, কোন হাসপাতালে আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) দেখিয়ে চিকিৎসার সুবিধা পাওয়া সম্ভব।