বাংলাহান্ট ডেস্ক : পেট্রোলের (Petrol) দাম কমাল কেন্দ্রীয় সরকার। উচ্চমাত্রার ইথানল মিশ্রিত পেট্রোলের উপর থেকে আবগারি শুল্ক তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে এই বড় ঘোষণা করা হয়েছে। আর তাতেই আশার আলো দেখতে পাচ্ছে দেশের আমজনতা।
ইথানল মেশানো পেট্রোলে (Petrol) উঠল আবগারি শুল্ক
সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে উচ্চ ইথানল মেশানো পেট্রোল অর্থাৎ ২২ শতাংশ থেকে ৩০ শতাংশ ইথানল মেশানো পেট্রোলের উপর কোনও আবগারি শুল্ক প্রযোজ্য হবে না। ই২২, ই২৫, ই২৭, ই৩০ আসবে এই আওতায়। উল্লেখ্য, ২০১৪ সালে পেট্রোলে (Petrol) ইথানল মেশানোর হার ছিল ১.৫৩ শতাংশ। এখন তা বাড়িয়ে করা হয়েছে ২০ শতাংশ।

কী জানাল সরকার: সরকারের দাবি অনুযায়ী, পেট্রোলে ইথানল মেশানোয় ১.৮৪ লক্ষ কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা সাশ্রয় হয়েছে। অন্যদিকে প্রায় ৩০২ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানিও কমেছে ভারতের। হিসেব বলছে, ভারতে বিক্রি হওয়া নতুন বাইক বা যাত্রীবাহী গাড়ির অর্ধেকও ফ্লেক্স ফুয়েল প্রযুক্তিতে চলে যায় তবে বছরে ৩১২ কোটিরও বেশি লিটার ইথানলের চাহিদা তৈরি হবে।
কত টাকা সাশ্রয়: এতে কৃষকদের প্রায় ১২৪০৩ কোটি টাকা অতিরিক্ত আয় হতে পারে। বছরে প্রায় ১৫১৫১ টাকা কোটি টাকার বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি দূষণও কমবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : রান্নার আগে এভাবে ম্যারিনেট করুন চিকেন, মাংস হবে নরম তুলতুলে
নতুন জ্বালানিও চালু হয়েছে দেশে। জ্বালানির নাম ই৮৫ (E85 Fuel)। জানা যাচ্ছে, এই নতুন জ্বালানিতে প্রায় ৮০-৮৫ শতাংশ রয়েছে্ ইথানল আর ১৪-১৯ শতাংশ পেট্রোল। এর দামও পেট্রোলের তুলনায় ২০ টাকা কম। এটি মূলত ফ্লেক্স ফুয়েল যানবাহনে ব্যবহার করা যায়, যে যানবাহনগুলিতে উন্নত ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হয় সেখানে এই জ্বালানি ব্যবহৃত হয়।













