জামাই আদর করুন জিভে জল আনা দই ইলিশ দিয়ে, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের নাম শুনলেই জিভে জল আসে বাঙালির। আর এখন তো ইলিশের মরশুম শুরু হতে চলেছে। পাতে ইলিশ (Recipe) পড়লেই মুখে হাসি ফোটে ভোজন রসিকদের। ভাজা হোক বা সর্ষের ঝোল কিংবা পাতুরি। ইলিশের চেনা অচেনা অনেক রান্নাই জনপ্রিয়। সর্ষে, কালোজিরে কাঁচালঙ্কা দিয়ে চিরাচরিত ঝোলের পাশাপাশি বর্তমানে বিভিন্ন ফিউশন রান্নাও হচ্ছে ইলিশ দিয়ে, যা জায়গা করে নিচ্ছে নানান রেস্তোরাঁর মেনুকার্ডেও।

দই ইলিশের সহজ রেসিপি (Recipe)

ইলিশ পছন্দ করলে জামাই ষষ্ঠীতে ট্রাই করতে পারেন এক চেনা অথচ সুস্বাদু রেসিপি। দইয়ের সঙ্গে ইলিশের মিশেলে হবে এক অপূর্ব রান্না। উপকরণ লাগবে হাতে গোনা, রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি। দেখে নিন দই ইলিশের রেসিপি-

Easy doi Ilish recipe

দই ইলিশের উপকরণ:

ইলিশ- ৪-৫ টুকরো

টক দই- আধ কাপ

সর্ষে- ১ টেবিল চামচ

পোস্ত- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৩-৪ টি

কালোজিরে- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

নুন

চিনি

আরও পড়ুন : স্মার্ট মিটার নিয়ে নাজেহাল, ১০০ টাকা নাকি ৫০০ টাকা, কত টাকার রিচার্জে কতদিন চলবে জানুন

দই ইলিশের প্রণালী: প্রথমে ইলিশের টুকরো গুলিতে নুন হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর একটি বাটিতে ফেটানো টক দই, সর্ষে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল (Recipe) গরম করে কালো জিরে কাঁচালঙ্কা ফোরন দিন।

আরও পড়ুন : লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসে মোবাইলেই করুন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ

গ্যাসের আঁচ একদম কমিয়ে ফেটানো দইয়ের মিশ্রণটি দিয়ে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে সামান্য জল ও চিনি দিতে হবে। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করতে হবে। নামানোর সময় কাঁচা সর্ষের তেল এবং কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি দই ইলিশ।