বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতীয় ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপ, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অনিল আগরওয়ালের বেদান্ত রেয়ার আর্থ এলিমেন্টসের (Rare Earth Minerals) ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করার লক্ষ্যে জোট বেঁধেছে। এই ৩ টি প্রধান ভারতীয় শিল্প প্রতিষ্ঠানের লক্ষ্য হল রেয়ার আর্থের সেক্টরে চিনের একচেটিয়া আধিপত্যকে টক্কর দেওয়া। রয়টার্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ৩ টি বৃহৎ সংস্থা অন্ধ্রপ্রদেশে এই গুরুত্বপূর্ণ খনিজগুলির প্রসেসিং করার জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।
রেয়ার আর্থ এলিমেন্টসের (Rare Earth Minerals) ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করাই লক্ষ্য:
জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার রেয়ার আর্থ মিনারেলসের ক্ষেত্রে চিনের ওপর ভারতের নির্ভরতা কমানোর প্রচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায়, এই ৩ টি প্রধান ব্যবসায়িক গোষ্ঠী সহ প্রায় ১০ টি সংস্থা অন্ধ্র প্রদেশে কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। অন্ধ্রপ্রদেশে এই রেয়ার আর্থ মিনারেলসের এক বিশাল ভাণ্ডার রয়েছে। যা ভবিষ্যৎ প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাল ভাণ্ডার: একটি সরকারি খসড়া নথি অনুসারে, অন্ধ্রপ্রদেশের ১৬ টি চিহ্নিত উপকূলীয় অঞ্চলে রেয়ার আর্থ মিনারেলস সহ ২১১ মিলিয়ন মেট্রিক টন সৈকত বালির খনিজ সম্পদ রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-র পরিসংখ্যান অনুযায়ী, সমগ্র ভারতে ৪৮২.৬ মিলিয়ন টন রেয়ার আর্থ ওর তথা আকরিকের সম্পদ রয়েছে।
আরও পড়ুন: স্তব্ধ নেটমাধ্যম! আচমকাই ‘ডাউন’ ফেসবুক-ইনস্টাগ্রাম, বিভ্রান্তিতে ব্যবহারকারীরা
রেয়ার আর্থ এলিমেন্টস কেন গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে, এগুলি বৈদ্যুতিক গাড়ির (EV) মোটর থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম, স্মার্টফোন এবং স্থায়ী চুম্বকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভারতে এই খনিজগুলির বিশাল ভাণ্ডার রয়েছে। কিন্তু বর্তমানে শিল্প পর্যায়ে উচ্চ বিশুদ্ধতায় এগুলিকে প্রসেসিং করার জন্য আধুনিক প্রযুক্তি এবং সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এই ঘাটতি পূরণে বড় বড় বেসরকারি কোম্পানিগুলি এগিয়ে আসছে।
আরও পড়ুন: হিংসাত্মক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি! বাতিল হবে টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর? চিন্তা বাড়ছে BCCI-র
৫০,০০০ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা: উল্লেখ্য যে, অন্ধ্রপ্রদেশ সরকার আগামী ১০ বছরে রেয়ার আর্থ মিনারেলস এবং টাইটানিয়াম সেক্টরে ৫০,০০০ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পেশ করা কেন্দ্রীয় বাজেটে, অন্ধ্রপ্রদেশকে সেই ৪ টি রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে মাইনিং, প্রসেসিং এবং ম্যাগনেট প্রোডাকশনকে অন্তর্ভুক্ত করে রেয়ার আর্থ করিডোর্স গড়ে তোলা হবে। এর আগে গত নভেম্বর মাসে, কেন্দ্রীয় সরকার রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনকে উৎসাহিত করার জন্য ৭,৩০০ কোটি টাকার একটি কর্মসূচির অনুমোদন করেছিল।













