গরমে মন জুড়ানো পাকা আমের পায়েস, পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আমের মরশুমে নিশ্চয়ই চলছে দেদার আম খাওয়া। ফলের রাজা আম শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তবে মিষ্টি আম (Recipe) দিয়ে নানান ডেজার্টও বানানো যায়। আম এমনিতেই মিষ্টি। রসালো আমের সঙ্গে মিশে তা আরও মিষ্টি হয়ে ওঠে।

পাকা আমের ডেজার্টের রেসিপি (Recipe)

বাঙালির প্রিয় ডেজার্টের নাম বললে প্রথমেই নাম আসবে পায়েসের। পাকা আম দিয়েও তৈরি করা যায় সুস্বাদু পায়েস বা ক্ষীর। কীভাবে বানাবেন পাকা আমের পায়েস? রইল রেসিপি-

Easy mango kheer dessert recipe

পাকা আমের পায়েসের উপকরণ:

পাকা আম- ২ টি

সুজি- ১ চা চামচ

চিনি- ১/৩ কাপ

দুধ- ২ কাপ

কাজু বাদাম- ৩ টি বাদাম গুঁড়ো করা

গুঁড়ো দুধ- ৪ চা চামচ

আরও পড়ুন : জামাই আদর করুন জিভে জল আনা দই ইলিশ দিয়ে, রইল রেসিপি

পাকা আমের পায়েসের প্রণালী: প্রথমে আমের খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ড করে নিতে হবে। এরপর দুধ জ্বাল দিয়ে তার মধ্যে আম (Recipe) দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর গুঁড়ো দুধ আর সুজি ভালো করে নাড়ুন।

আরও পড়ুন : যেকোনো সময় গ্রেফতার হতে পারেন, আগাম জামিনের আশায় হাইকোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন

গাঢ় হয়ে এলে চিনি দিতে হবে। এর মধ্যে দিতে হবে কাজুবাদামের গুঁড়ো। এরপর গ্যাস অফ করে ঠাণ্ডা হতে দিতে হবে। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে আমের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন আমের পায়েস।