বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus) ।
দিঘা থেকে দার্জিলিং ফ্রি ভ্রমণ, সঙ্গে রাখবেন কোন নথি? (Free Bus)
রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই চলতি মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা (Free Bus)।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনের বাড়তি ট্রেন পরিষেবা নিয়ে বড় আপডেট, সিভিল সার্ভিস পরীক্ষার দিনে যাতায়াতে স্বস্তি
মহিলাদের এই নিখরচে বাসে যাতায়াতের জন্য তৈরি করতে হবে স্মার্ট কার্ড অথবা পিঙ্ক কার্ড। তবে সেই কার্ড কন্টাকটার কে দিলেই তিনি ই-পাশ মেশিনেস ওয়াইফ করে জিরো ভ্যালু টিকিট পাবেন। আপাতত যেহেতু এই কার্ড চালু হয়নি। এর জন্য আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতন সরকারি পরিচয় পত্র দেখালে মহিলাদের যাতায়াত ব্যবস্থা ফ্রিতে হয়ে যাবে।
এবার এক নজরে দেখে নিন বিনামূল্যে ভ্রমণের সুযোগে কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে।
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
প্যান কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
আয়ুষ্মান ভারত কার্ড
ছাত্রছাত্রীদের পরিচয়পত্র
অথবা সরকার স্বীকৃত অন্য কোনও বৈধ সচিত্র পরিচয়পত্রআবেদনের জন্য প্রয়োজন হবে
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
প্যান কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
আয়ুষ্মান ভারত কার্ড
ছাত্রছাত্রীদের পরিচয়পত্র
অথবা সরকার স্বীকৃত অন্য কোনও বৈধ সচিত্র পরিচয়পত্র।
প্রসঙ্গত রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুশি হয়েছেন মহিলারা। তাদের মতে, “এই সরকার আমাদের মেয়েদের কথা ভেবেছে। এতদিন বাবার কাছে বা স্বামীর কাছে হাত পাততে হত দরকারে, এই নিয়ম হওয়াতে খুব খুশি (Free Bus)”।













