বাংলা হান্ট ডেস্ক: রবিবার রাজ্যজুড়ে রয়েছে সিভিল সার্ভিস পরীক্ষা। সেই পরীক্ষা উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বেশ কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। সম্প্রতি কয়েকদিন আগে সাপ্তাহিক ব্লকের জেরে এই দিন ট্রেন বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ট্রেন গুলি চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার দিন ভোগান্তি কমাতে আদ্রা ডিভিশনের বিশেষ ট্রেন (Indian Railways)
সূত্রের খবর ৬৮০৯০/৬৮০৮৯ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার, ৬৮০৭৭/ ৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার, ৬৮০৭৯/৬৮০৮০ (ভোজুডি -চন্দ্রপুরা) মেমু প্যাসেঞ্জার এবং ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি চলাচল করবে (Indian Railways)।

আরও পড়ুন: ১৪ জুনের আগে আধার আপডেট না করলে কী হতে পারে? জেনে নিন বিস্তারিত
অন্যদিকে, ভিড় সামাল দিতে ০৮৬১৬ / ০৮৬১৫ (রাঁচি -হাওড়া) ট্রেনটি চালানো হবে। ট্রেনটি ১৩ জুন শনিবার রাত্রে ৯:৩০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে। ট্রেনটি মুরি, ঝালদা, বোকারা স্টিল সিটি, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর হয়ে আজ রবিবার সকাল সাড়ে ৬ টায় হাওড়া পৌঁছাবে।
পাশাপাশি ট্রেনটি রবিবার রাত্রি সাড়ে ৮ টায় হাওড়া থেকে ছাড়বে। স্টেশনগুলোতে বিরতি নিয়ে সোমবার সকাল ৫:১৫ রাঁচি পৌঁছাবে।
আদ্রা ডিভিশনের এক রেল আধিকারিক এই বিষয়ে জানান, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই ট্রেনগুলো বিশেষভাবে চালানো হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুরক্ষা ও পরিষেবায় রেল সবসময় তৎপর রয়েছে (Indian Railways)।














