১৪ জুনের আগে আধার আপডেট না করলে কী হতে পারে? জেনে নিন বিস্তারিত

Published on:

Published on:

Aadhaar Card updates important directive from UIDAI regarding
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এছাড়াও এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।

 আধার আপডেট নিয়ে UIDAI-এর গুরুত্বপূর্ণ নির্দেশ (Aadhaar Card)

বদলিয়ে যাচ্ছে ফের আধার কার্ডের (Aadhaar Card) ঠিকানা নিয়ম। এবার দেশবাসীর স্বার্থের কথা মাথায় রেখে নতুন এক নিয়ম নিয়ে এসেছে UIDAI। এই নতুন নিয়মে কি কি সুবিধা আপনি পাবেন তা আজকে প্রতিবেদনে জানানো হল।কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ড বিনামূল্যে আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে।

Aadhaar Card updates important directive from UIDAI regarding

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা নয়, কুচো চিংড়ি পরিষ্কার হবে নিমেষে! রইল ৫ কার্যকর টিপস

আগে আধার কার্ড ফ্রি-তে আপডেট করার সময়সীমা ছিল ১৪ জুন, ২০২৬। সম্প্রতিই কেন্দ্রীয় সরকার সেই সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগামী বছর পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় আধার কার্ড আপডেট করা যাবে।

আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। তবে কেবলমাত্র অনলাইনেই এই সুবিধা পাওয়া যাবে।

অনলাইনে মাইআধার পোর্টাল বা ইউআইডিএআই-র পোর্টাল থেকে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র আপডেট করা যাবে। অর্থাৎ আপনার নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মতো তথ্য আপডেট করা যাবে (Aadhaar Card)।